ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৮, ২২ জানুয়ারি ২০২১
আপডেট: ২০:০৯, ২২ জানুয়ারি ২০২১

টুইটারে একজন মডেলকে ফলো করেন বাইডেন, আছে কারণও

জো বাইডেন

জো বাইডেন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। লাখ লাখ মানুষ টুইটারে ফলো করেন তাকে। কিন্তু তিনি কাকে ফলো করেন? স্বাভাবিকভাবেই সবার মনে আসতে পারে এই প্রশ্ন।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিশ্বের ৪৮ লাখের বেশি মানুষ টুইটার ফলো করেন। কিন্তু তিনি ফলো করেন মাত্র ১২ জনকে। এর মধ্যে একজন হচ্ছেন সেলিব্রিটি মডেল। তবে তার পিছনেও রয়েছে এক ‘ছোট্ট কাহিনি’।

মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার হ্যান্ডল দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস বা সংক্ষেপে ‘@POTUS’-এর অ্যাকাউন্ট এখন যে ১২ জনকে ফলো করে তারা হলেন, প্রেসিডেন্টের স্ত্রী জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সেই সঙ্গে তার কিছু সহযোগী, হোয়াইট হাউসের অফিসিয়াল হ্যান্ডল এবং মডেল ক্রিসি টেইজেন।

ক্রিসি টেইজেন

এই অবাক করা ছক ভাঙা ফলোর কারণ হল ক্রিসির ঠোঁট কাটা স্বভাব। কারণ তার তীব্র সমালোচনার মুখে পড়তে হত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। ট্রাম্প তাকে একবার ‘নোংরা মুখের স্ত্রী’ বলে নিন্দা করেন। এমনকি ট্রাম্পের কার্যকালের প্রায় ৪ বছরই @POTUS থেকে ব্লক করে রাখা হয়েছিল। কিন্তু নতুন প্রেসিডেন্ট আসার পরই ছবিটা পুরো উল্টো হয়ে গেল।

নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার পরই ক্রিসি জো বাইডেনকে অ্যাড্রেস করে টুইট করেন। আবেদন করেন, এবার অন্তত তাকে পোটাসের অ্যাকাউন্ট থেকে আনব্লক করা হোক। সেই আবেদনে শুধু কাজ হওয়াই নয় ক্রিসি বাড়তি এমন কিছু পেলেন যা বিশ্বের সব সেলিব্রিটির কাছে ঈর্ষণীয়। পোটাস থেকে ক্রিসির ভেরিফায়েড টুইটার হ্যান্ডল ফলো করা হচ্ছে। ক্রিসি আবার সেই ছবি পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়