ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১০, ২৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:১১, ২৩ জানুয়ারি ২০২১

মেক্সিকোতে করোনায় মরলেন আরও ১৪`শ মানুষ

বিশ্বব্যাপী করোনা প্রতিরোধে তোরজোড় করে টিকা প্রদান কার্যক্রম শুরু হলেও মিলছে না সুখবর। বরং বেড়েই চলেছে ভাইরাসটিতে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। উত্তর আমেরিকার দেশ মেক্সিকতে গত একদিনে আরও ১৪'শ মানুষ মারা গেছেন করোনায় সংক্রমিত হয়ে। এদিকে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৩২ হাজার অতিক্রম করেছে। পিছিয়েছে সুস্থতার হার।  

জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ লাখ ৩২ হাজার ২৯০ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ৪৪০ জনের। এ নিয়ে উত্তর আমেরিকার দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৬১৪ জনে ঠেকেছে। 

দেশটিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১০ শতাংশ রোগী। যা সর্বোচ্চ মৃত্যুর দেশগুলোর তুলনায় অনেক বেশি। অপরদিকে, বেঁচে ফেরার হার ৯০ শতাংশ। যার সংখ্যা ১২ লাখ ৯১ হাজার ৯৪০ জন। 

দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ১৮ মার্চ। প্রথমদিকে তেমনটা সংক্রমণ না ছড়ালেও ক্রমান্বয়ে তা ভয়াবহ রূপ নেয়। ফলে ১০ মাসে দেশটিতে মৃতের সংখ্যা দেড় লাখের ঘরে প্রবেশ করেছে।  

বিশ্বে আক্রান্তের তালিকায় মেক্সিকো এখন ১৩ নম্বরে। আর প্রাণহানির দিক থেকে চারে। তবে, উত্তর আমেরিকার মধ্যে দ্বিতীয়। সবার ওপরে আমেরিকা। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে দেশটিতে।

বিশ্বে মৃত্যুর দিক দিয়ে প্রথম তিন দেশ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু ৪ লাখ ২৪ হাজার, ব্রাজিলে ২ লাখ ১৫ হাজার ও ভারতে ১ লাখ ৫৩ হাজারের বেশি। 

বিশ্বে বাংলাদেশ সময় আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সংক্রমিতের সংখ্যা ৯ কোটি ৮৭ লাখ ৪২ হাজার ৬৯১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ৬ লাখ ৫২ হাজার ৯৫২ জন মানুষ। 

একই সময়ে প্রাণ গেছে আরও ১৫ হাজার ৯৫৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২১ লাখ ১৪ হাজার ৮১৭ জনে ঠেকেছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭ কোটি ৯ লাখ ২ হাজার ভুক্তভোগী। 

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়