ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ২৩ জানুয়ারি ২০২১

এই প্রথমবার লকডাউনে গেলো হংকং!

ছবি: CNN

ছবি: CNN

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ দফায় দফায় লকডাউন আরোপ করছে। তবুও মিলছে না ভাইরাস থেকে মুক্তি। কিন্তু গত এক বছরে বিভিন্ন দেশে দফায় দফায় লকডাউন আরোপ করা হলেও চীনের হংকং এই প্রথমবার করোনা প্রতিরোধে লকডাউন ঘোষণা করলো। খবর বিবিসি

সাম্প্রতিক সময়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত লকডাউনের পথে হাঁটার সিদ্ধান্ত নিতে বাধ্য হলো হংকং কর্তৃপক্ষ।

শনিবার (২৩ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে হংকং প্রশাসন।

বিবৃতিতে বলা হয়, ‘টেস্টের জন্য কড়াকড়ির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন আরোপ হওয়া এলাকাগুলোতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।’

শুক্রবার নতুন করে ৬১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন অঞ্চলটিতে। এর মধ্যে স্থানীয়ভাবে শনাক্ত হয়েছেন ৫৫ জন।

এতোদিন কঠোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে মহামারি মোকাবিলা করে আসছিল চীনা স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি। কিন্তু করোনার হটস্পট হয়ে ওঠায় কিছু এলাকায় সাময়িকভাবে লকডাউন আরোপ করে হংকং। 

লকডাউন আরোপ হওয়া কুউলুন পেনিসুলা অংশের জর্দান এলাকা হচ্ছে বহুতল ভবন, ব্যবসা ও রেস্টুরেন্টের জন্য সুপরিচিত। টেম্পল স্ট্রিটও এ কড়াকড়ির আওতায় পড়েছে, রাতের মার্কেট হিসেবে পর্যটকদের কাছে বিখ্যাত এ এলাকাটি।

এসব এলাকার বাসিন্দাদের করোনা টেস্ট সম্পন্ন না হওয়া পর্যন্ত ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাধ্যতামূলক এ টেস্ট অন্তত ৪৮ ঘণ্টা ধরে চলমান থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আজ শনিবার পরিবেশমন্ত্রী উং কাম-সিন এক সংবাদ সম্মেলনে জানান যে, পানির লাইন দিয়ে ভবনগুলোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে কি না, সেটাও পরীক্ষা করে দেখা হচ্ছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়