আইনিউজ ডেস্ক
হিন্দু পণ্ডিতের লাশ বইছে মুসলমানের কাঁধ
জাতি, গোত্র, গোষ্ঠী, বংশ- এসবকিছুর বাইরে মানুষের প্রথম পরিচয় মানুষ। আর তাই মানুষই মানুষের বিপদে এগিয়ে আসে। যদিও সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাসও ভারতীয় উপমহাদেশে কম নয়। তবে এসবকিছুকে ছাপিয়ে আবারও মানব ধর্মই বড় ধর্ম প্রমাণ করলেন কাশ্মীরের হিন্দু-মুসলিমরা।
সম্প্রতি তীব্র তুষারপাতে ধবল রূপ ধারণ করেছে ভারতের কাশ্মীর। তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী। হাঁটতে গেলে পা ঢুকে যাচ্ছেচ বরফের রাস্তায়। কোমড়সম বরফ মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। এই কঠিন পরিস্থিতিতে হিন্দু পণ্ডিত পরিবারকে সাহায্য করতে এগিয়ে এলেন মুসলিম প্রতিবেশীরা।
কাশ্মীরি হিন্দু পণ্ডিতের মৃতদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পথ হেঁটেছেন মুসলিমরা। এমনকি সৎকারের কাজেও সাহায্য করেন তারা। কাশ্মীরের সোপিয়ান জেলার এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই মুসলিমদের প্রশংসা চলছে ভারতজুড়ে।
কাশ্মীরি পন্ডিত ভাস্কর নাথ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, কিডনি ফেল করেই মৃত্যু ওই ব্যক্তির। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০। কিন্তু ভারী তুষারপাতের কারণ রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। শ্রীনগর থেকে পারগোচি যাওয়ার পথে আটকে যায়। সেই সময় গাড়ির চালক বাড়িতে ফোন করে জানায়, গাড়ি আর এগোবে না। পণ্ডিতে শবদেহ যথাস্থানে নিয়ে যেতে মানুষের কাঁধ লাগবে।
সেই সময় মুসলিম প্রতিবেশীরাই এগিয়ে আসেন। এই ঘটনা দেশজুড়ে এক অনাবিল তৃপ্তি জোগাচ্ছে। কারণ, নয়ের দশকে কাশ্মীর ভূখণ্ড থেকে কয়েক লক্ষ কাশ্মীরি পণ্ডিতকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। চলত ধর্ষণ, গণহত্যার মতো ঘটনা। ৬ লক্ষ থেকে কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের জনসংখ্যা কমতে কমতে গিয়ে দাঁড়িয়েছে ৩ হাজারে। দেশটিতে সম্প্রীতির শান্তির বার্তা দিচ্ছে এই গোটা ঘটনা।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























