আইনিউজ প্রতিবেদক
বিশ্বে করোনার আক্রান্তের সংখ্যা ১০ কোটির কাছাকাছি
বিশ্বজুড়ে এ বছরের শুরু থেকেই বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনা প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচি। কিন্তু এতেও যে সুখবর মিলছে সেরকম কিছু নয়। বরং সময়ের সাথে সাথে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। যার ফলে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৮৭ লাখ ছাড়িয়ে গেছে। অন্যদিকে মৃতের সংখ্যা ২১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।
বিশ্ব খ্যাত জরিপ সংস্তা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার দুপুর পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৯৩ লাখ ২৯ হাজার২২৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২১ লাখ ৩০ হাজার ৩৮৯ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৭ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ২০৬ জন।
এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৯ লাখ ৯১ হাজার ১২২ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৪ লাখ ১৭ হাজার ৩৯৪ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৮ লাখ ১৬ হাজার ২৫৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১৬ হাজার ৪৪৫ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ৩৯ হাজার ৬৮৪ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৮৪ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৩২ হাজার ২৯০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৪ জনের।
যুক্তরাজ্য মৃত্যু ও আক্রান্ত বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ২৭ হাজার ৭৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৯৭ হাজার ৫১৮ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























