আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:৩৯, ৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৭:৩৯, ৭ ফেব্রুয়ারি ২০২১
গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে মিয়ানমারবাসী
সংগৃহীত
সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের পাশাপাশি বন্ধ করা হয়েছে ইন্টারনেট সংযোগ। এমন পরিস্থিতিতে রাজপথে নেমে এসেছেন দেশটির বাসিন্দারা। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
জানা গেছে, মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনে কয়েক হাজার বিক্ষোভকারী অবস্থান নেন। এ সময় তারা অং সান সু চিসহ রাজবন্দিদের মুক্তি ও গণতন্ত্রের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মি উইন নামে ৩৭ বছর বয়স্ক এক বিক্ষোভকারী বলেন, যতক্ষণ গণতন্ত্র ফিরে না পাই ততক্ষণ আমরা আন্দোলন অব্যাহত রাখব।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি জানায়, আন্দোলন সহিংসতা রোধে ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের কাছে পুলিশ বিক্ষোভকারীদের ঘিরে রেখেছে। আন্দোলনকারীরা সু চির দল এনএলডির প্রতীকের সঙ্গে মিলিয়ে লাল রঙের বেলুন নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা স্লোগান দেন, গণতন্ত্র চাই।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























