ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৬, ১৩ জুন ২০২৩

ঢাকায় বিশ্ব কবিমঞ্চ কবিতা উৎসব ২০২৩ অনুষ্ঠিত

কবিতা উতসব-২০২৩ এর আলোচনা সভা। ছবি- পুলক কান্তি ধর

কবিতা উতসব-২০২৩ এর আলোচনা সভা। ছবি- পুলক কান্তি ধর

ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে বিশ্ব কবিমঞ্চের কবিতা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক নিরঞ্জন অধিকারী সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন অধ্যাপক ডা. কবি হারিসুল হক।

গেল রোববার (১১ জুন) অনুষ্ঠিত কবিতা উৎসব ২০২৩-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক কবি আনজীর লিটন।

বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় আহবায়ক পুলক কান্তি ধর, প্রধান আলোচক কবি ড. সৈয়দ আজিজ, সংবর্ধিত অতিথি ভারতের পশ্চিমবঙ্গে বিশিষ্ট বাচিক শিল্পী স্বপ্না দে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাচিক শিল্পী রুপালী বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা করেন ডা. কবি নূর ই আলম ডিউ, রেডটাইমস এর প্রধান সম্পাদক কবি সৌমিত্র দেব। কবিকন্ঠে কবিতা পাঠ করেন লিলি শেঠ, রাজিয়া সুলতানা, গোলাম কিবরিয়া, সেলিমা আজিজ, অমিতা মজুমদার, মাহবুবুর রহমান, রাজিয়া রহমান পিংকী, মো. শাহজাহান, নাহার আহমেদ, নিলুফা জামান, জাকিয়া সুলতানা, একক আবৃত্তি করেন ভারতের বাচিক শিল্পী স্বপ্না দে।

পরে বিশ্ব কবিমঞ্চ থেকে কবি আনজীর লিটন,অধ্যাপক ডা. হারিসুল হক,কবি গোলাম কিবরিয়া ও ভারতের বাচিক শিল্পী স্বপ্না দে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চামেলী সিনহা, কে এম সানোয়ার হুসেন নয়ন, মেহেদী পারভেজ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ