কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২৩:৪০, ১৫ জুলাই ২০২১
কমলগঞ্জে ১৫ টি ডিমসহ খৈয়া গোখরা সাপ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬ নং আলীনগর ইউনিয়নের তিলকপুর পূর্বপল্লী থেকে ১৫টি ডিমসহ খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।
গত বুধবার (১৪ জুলাই) সন্ধা ৬টার দিকে বন বিভাগের বন্যপ্রাণী ইউনিট এর শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম নেতৃত্বে ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব, Stand For Our Endangered Wildlife টিম (SEW) ফাউন্ডার খোকন সিংহ ও সোহেল শ্যামের সহযোগীতায় ১৫টি ডিমসহ বিষধর খৈয়া গোখরা সাপটি উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে উদ্ধারকৃত সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলেও ডিমগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
বন্য প্রাণী বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বন বিভাগ ও স্বেচ্ছাসবী টিমের সহযোগীতায় ১৫ টি ডিম সহ একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করি। সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে এবং ডিমগুলোকে বন্যপ্রাণী রেসকিউ সেন্টারের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তিনি আরো বলেন, সাপের বাচ্চার ডিমগুলোকে ফুটিয়ে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।’
আইনিউজ/এসডি
- ফুল | Flower | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- শাপলা ফুলের ছবি বৈশিষ্ট্য উপকারিতা ও বর্ণনা
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News

























