ঢাকা, শনিবার ২৭ জুন ২০২৬,   আষাঢ় ১৪ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৬, ৩১ আগস্ট ২০২৩

শান্তর পঞ্চাশ, ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের ১০০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

এশিয়া কাপ ২০২৩ এ নিজেদের প্রথম ম্যাচ খেলতে শ্রীংকার বিপক্ষে মাঠে নেমেছে  বাংলাদেশ। যেখানে ফিফটির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে উইকেটে থিতু হয়েও সাজঘরে ফিরতে হয়েছে তাওহীদ হৃদয়। তাছাড়া, রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন অভিষেক হওয়া তানজিদও। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার ৪ বলে চার উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০০ রান।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হয় খেলা। এর আগে টস জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। 

প্রথমবার নাইম-তানজিদ জুটিকে ওপেনিংয়ে ব্যাট করতে পাঠান সাকিব। প্রথম ওভারে একটা চার মেরে চার রান যোগ করেন নাইম। কিন্তু দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেও তানজিদ আউট হয়ে ফিরে গেছেন। 

খেলার শুরু থেকেই আলোচনায় ছিলেন আজ দলের হয়ে অভিষেক হওয়া তানজিদ হাসান। নতুন এই ব্যাটারকে নিয়েও আশাও ছিলেন অনেক। কিন্তু নিজের অভিষেক ম্যাচটা রাঙাতে পারেন নি তানজিদ। এক বল মোকাবিলা করে পরের বলেই আউট ফিরে গেছেন আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞ এই ব্যাটার। 

তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও এখনো শিরোপার স্বাদ পায়নি বাংলাদেশ। শিরোপার বন্ধ্যত্ব ঘোচানোর মিশনে জয় দিয়ে আসর শুরু করতে উদগ্রীব অধিনায়ক সাকিব দেশ ছাড়ার আগে বলেছিলেন, ‘এই মুহূর্তে আমরা শুধু এশিয়া কাপ নিয়েই ভাবছি এবং বিশেষ করে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়েই আমাদের সব পরিকল্পনা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ