ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ১৮ মে ২০২১
আপডেট: ০০:০৬, ১৯ মে ২০২১

সাংবাদিক রোজিনাকে হেনস্তা: ক্রীড়া সাংবাদিকদের প্রতিবাদ

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটক রেখে হেনস্তা করে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন শেষে রিপোর্টার, ফটো সাংবাদিক, ক্যামেরাপার্সনরা স্টেডিয়ামের টার্ফে হাঁটু গেড়ে বসেন। এ সময় ক্যামেরা, বুম প্রতিবাদস্বরূপ নিচে রেখে দেয়া হয়। 

এই প্রতিবাদ কর্মসূচিতে দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা, টেলিভিশন চ্যানেল, অনলাইনের গণমাধ্যমকর্মীরা ছিলেন। পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সবাই এই কর্মসূচির সঙ্গে একাত্ম ছিলেন।

উল্লেখ্য, সোমবার (১৭ মে) সচিবালয়ে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। 

পুলিশ জানায়, সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষ থেকে মোবাইল ফোনে ছবি তুলে এবং শরীরে লুকিয়ে নথিপত্রের তথ্য চুরি অভিযোগে তাঁর বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টের ৩ ও ৫ ধারায় মামলা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী বাদী হয়ে মামলাটি করেন।

এদিকে মঙ্গলবার রোজিনা ইসলামকে আদালতে নেয়া হয়। এসময় রিমান্ড আবেদন নামঞ্জুর করেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে সাংবাদিককে থানায় হস্তান্তর

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের ৫ দিনের রিমান্ড আবেদন

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নাকচ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করলেন সাংবাদিকরা

‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় হচ্ছে’

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়