Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৬, ১৮ মে ২০২১
আপডেট: ০০:১১, ১৯ মে ২০২১

‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় হচ্ছে’

সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলাম

সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলাম

‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় করা হয়েছে’- । রিমান্ড শুনানি শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় সহকর্মী সাংবাদিকদের একথাগুলো বলেন অনুসন্ধানী সাংবাদিক, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। 

আজ মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টার কিছু পরে তাঁকে আদালতে তোলা হয়। সেখানে রিমান্ড শুনানি শেষে রোজিনা ইসলামের রিমান্ড নাকচ করে দেন আদালত।

তবে রিমান্ড শুনানিতে সাংবাদিকদের ঢুকতে দেয়নি পুলিশ। সাংবাদিকরা পুলিশ সদস্যদের জিজ্ঞাসা করেন- ‘কোন আইনে ঢুকতে দেওয়া হয়নি। এসময় পুলিশের সঙ্গে সাংবাদিকদের কয়েকবার বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে। 

রিমান্ড শুনানি শেষে পুলিশ আদালত থেকে রোজিনা ইসলামকে বের করে নিয়ে যায়। তখন সাংবাদিকরা তাঁকে জিজ্ঞেস করেন, ‘আপনার কিছু বলার আছে কি না?’

উত্তরে রোজিনা ইসলাম বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমার সঙ্গে অন্যায় হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।’

তবে আর কথা বলতে দেয়নি পুলিশ। সাথে সাথেই পুলিশ ‘কথা বলা যাবে না, কথা বলা যাবে না’ বলে তাকে সরিয়ে নেয়।

রোজিনা ইসলামের বিরুদ্ধে মঙ্গলবার (১৮ মে) শাহবাগ থানায় ৫ দিনের রিমান্ড আবেদন করে শাহবাগ থানা পুলিশ। পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আরিফুর রহমান সরদার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ রিমান্ড চেয়েছেন। 

এর আগে মঙ্গলবার (১৮ মে) সকাল ৮ টার দিকে সাংবাদিক রোজিনা ইসলামকে শাহবাগ থানা থেকে আদালতে নেওয়া হয়। পরে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে ৫ ঘণ্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় নেওয়া হয়। 

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা একটি ইংরেজি দৈনিকের সাংবাদিক মুক্তাদির রশিদ রোমিও গণমাধ্যমকে বলেন, ‘আমরা সচিবালয়ে গিয়ে রোজিনাকে একটি কক্ষে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে।’  

ফলো করুন আইনিউজের ফেসবুক পেজ : https://www.facebook.com/eyenewsmedia

সোমবার রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী এ মামলা দায়ের করেন। সাংবাদিক রোজিনার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ এনেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

ফলো করুন আইনিউজের ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/channel/UC5G2eszkn9XuCgv7SKXnf8A/videos

অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য রোজিনা ইসলাম কানাডিয়ান অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ইন বাংলাদেশি জার্নালিজম (২০১১), টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার (২০১৫), পিআইবি ও দুদকের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার বাংলাদেশসহ (২০১৪) বেশ কিছু পুরস্কার পেয়েছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়