Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৪, ১ জানুয়ারি ২০২৬

জয়শঙ্করের ঢাকা সফর

উত্তেজনা কমবে কি না, উত্তর ভবিষ্যতেই: তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন: ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন: ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের ঢাকা সফর বাংলাদেশ–ভারত সম্পর্কের চলমান উত্তেজনা প্রশমিত করবে কি না, সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, এর উত্তর ভবিষ্যতেই পাওয়া যাবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শেষ শ্রদ্ধা জানাতে জয়শঙ্করের ঢাকায় আগমনকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত নয়। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সেই ধারাবাহিকতায় এসেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নয়, প্রতিবেশী দেশগুলোতেও একজন সম্মানিত ও গ্রহণযোগ্য নেত্রী ছিলেন। তার মৃত্যুতে আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণ স্বাভাবিক এবং এটি একটি ইতিবাচক সৌজন্যমূলক উদ্যোগ।

তিনি আরও বলেন, জয়শঙ্করের সফর সংক্ষিপ্ত ছিল এবং কোনো একান্ত বৈঠক হয়নি। যেটুকু কথাবার্তা হয়েছে, তা ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক; সেখানে কোনো রাজনৈতিক বা দ্বিপাক্ষিক ইস্যু আলোচনার সুযোগ সৃষ্টি হয়নি।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়