Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫২, ৪ ফেব্রুয়ারি ২০২২

বৃষ্টির বাধায় পরিত্যক্ত সিলেট-বরিশাল ও কুমিল্লা-ঢাকা ম্যাচ

পয়েন্ট ভাগাভাগি করে বৃষ্টি উপভোগ করেছে খেলোয়াড়রা।

পয়েন্ট ভাগাভাগি করে বৃষ্টি উপভোগ করেছে খেলোয়াড়রা।

বৃষ্টির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের টানা দুই ম্যাচ পরিত্যক্ত করতে হয়েছে। বিকেলে সিলেট সানরাইজার্স বনাম ফরচুন বরিশাল ম্যাচ পরিত্যক্ত হয়। এরপরেই টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার ঢাকার ম্যাচটিও।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টির প্রভাবে একটি বলও মাঠে গড়ায়নি। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

ম্যাচ পরিত্যক্ত, কুমিল্লার কোচের সাথে আড্ডায় ঢাকার তামিম ইকবাল।

বিপিএলের অষ্টম আসরে ঢাকা বনাম কুমিল্লার খেলাটি ২০ তম ম্যাচ ছিলো। এখন উভয় দলই একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। ফলে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে, মিনিস্টার ঢাকা ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

এর আগে বিকেলে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের মধ্যকার ম্যাচটিও বাতিল করা হয়। বরিশাল ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আর সবার তলানিতে সিলেট। ৬ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩।

আইনিউজ/এসডি

ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়