Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ২৯ এপ্রিল ২০২২
আপডেট: ১৭:২৩, ২৯ এপ্রিল ২০২২

দ্বিতীবারের মতো পিতৃত্বের স্বাদ নিলেন তাসকিন

দ্বিতীয়বারের মতো বাবা হলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তবে এবার তাসকিনের ঘরে এলো এক কন্যাসন্তান। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিন পোস্ট করেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে, এবং আপনাদের সকলের দোয়ায় আমি সুন্দর এক কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন। আমিন!’

এই সংবাদে তাকে শুভেচ্ছা জানান হাজারো ক্রিকেট ভক্ত। অনেক তারকারাও তার সাথে ভাগাভাগি করেন পিতৃত্বের আনন্দ।

২০১৭ সালে বিয়ে করে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মত পিতৃত্বের স্বাদ পান এই বোলিং স্টার। তাঁর প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান। এবার সবার চোখ কী নাম রাখছেন তাসকিন তার নবজাতকের।

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও

দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়