Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩০, ২৬ নভেম্বর ২০২২

কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ড

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপ শুরু হয়েছে আজ ছয়দিন। প্রতিদিনই একাধিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কাতারের বিভিন্ন স্টেডিয়ামে। তবে এ পর্যন্ত যতোগুলো দলের খেলা অনুষ্ঠিত হয়েছে এসব খেলায় হলুদ কার্ড অনেক খেলোয়াড়কে দেখানো হলেও, লাল কার্ডের দেখা কাল পর্যন্ত কেউ পান নি। শুক্রবার ইরানের বিপক্ষে ম্যাচে কাতারের বিপক্ষে আসরের প্রথম লাল কার্ড পেলেন ওয়েলসের গোল কিপার।

শুক্রবার ইরানের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে একটি ফাউল করে বসেন ওয়েলসের এই গোল কিপার। নিজের সীমানা থেকে বেরিয়ে এসে অনেকটা ইচ্ছাকৃতভাবেই ইরানের এক খেলোয়াড়কে আঘাত করে বসেন।

ইরানি স্ট্রাইকার মেহেদি তারেমি মাঝমাঠ থেকে বল নিয়ে এগুতে গেলে হেনেসি বক্স ছেড়ে ধেয়ে আসেন। পা উঁচিয়ে ধাবমান তারেমির দিকে গেলে তার ডান পায়ের বুটের নিচের অংশ চোয়ালে আঘাত করে ইরানিয়ানের।

এতে প্রথমে খেলার রেফারি তাকে হলুদ কার্ড দেখান। পরে ভিএআর দেখে হেনেসিকে লাল কার্ড দেখান গুয়াতেমালার রেফারি। আর এতে করেই কাতার বিশ্বকাপ আসরের প্রথম লাল কার্ড দেখা প্লেয়ার হলেন তিনি।

তবে বিশ্বকাপ ইতিহাসে গোলকিপারের লাল কার্ড দেখার এটি তৃতীয় ঘটনা। ২০১০ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইতুমিলেং এবং ১৯৯৪ টুর্নামেন্টে নরওয়ের বিপক্ষে ইতালির জিয়ানলুকা পালিউকাকে এ শাস্তি পেতে হয়।

আজকের খেলা:
তিউনেশিয়া বনাম অস্ট্রেলিয়া - বিকাল ৪টা
পোল্যান্ড বনাম সৌদি আরব - সন্ধ্যা ৭টা
ফ্রান্স বনাম ডেনমার্ক - রাত ১০টা
আর্জেন্টিনা বনাম মেক্সিকো - রাত ১টা (বাংলাদেশে রোববার)

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়