ঢাকা, শুক্রবার   ০১ মে ২০২৬,   বৈশাখ ১৮ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:১০, ৪ মার্চ ২০২৬

প্রোটিয়াদের উড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড

বিশ্বকাপের নকআউট পর্ব মানেই যেন দক্ষিণ আফ্রিকার জন্য হতাশার গল্প। এবারও তার ব্যতিক্রম হলো না। সেমিফাইনালে কিউই ওপেনার ফিন অ্যালেনের রেকর্ডগড়া সেঞ্চুরিতে একেবারেই পাত্তা পেল না প্রোটিয়ারা। বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ৪৩ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।

বুধবার ইডেন গার্ডেন্সে ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। তাদের ঝড়ো উদ্বোধনী জুটিতেই উড়ে যায় প্রোটিয়াদের শিরোপার স্বপ্ন।

সেইফার্ট দারুণ এক অর্ধশতক করে আউট হলেও, অ্যালেন ছিলেন অপ্রতিরোধ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র ১২.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭০ রান তুলে রাজকীয় ভঙ্গিতে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।

বিস্তারিত আসছে…

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ