Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:২৮, ১১ মার্চ ২০২৬

বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দল অংশগ্রহণের মতো অবস্থানে নেই

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৬ সালের বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দল অংশগ্রহণের মতো অবস্থানে নেই বলে জানিয়েছেন দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী আহমাদ দানিয়ামালি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক অনুষ্ঠানে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

আহমাদ দানিয়ামালি বলেন, “যে দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, কোনো পরিস্থিতিতেই তাদের দেশে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না। আমাদের খেলোয়াড়রা সেখানে নিরাপদ নয় এবং অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্তগুলোও বিদ্যমান নেই।”

তিনি আরও জানান, গত আট থেকে নয় মাসে ইরানের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এতে দেশটির কয়েক হাজার মানুষ নিহত ও শহীদ হয়েছেন। এ পরিস্থিতিতে বিশ্বকাপে অংশগ্রহণ করা ইরানের পক্ষে নিশ্চিতভাবেই অসম্ভব বলে তিনি উল্লেখ করেন।

এদিকে ইরানের ফুটবল ফেডারেশনের প্রধানও সম্প্রতি বিশ্বকাপে অংশগ্রহণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে তার যুক্তি ছিল ভিন্ন।

অন্যদিকে, অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার পর ইরানের নারী জাতীয় ফুটবল দলের ছয়জন সদস্য সেখানকার কর্তৃপক্ষের কাছ থেকে মানবিক ভিসা পেয়েছেন। সূত্র: বিবিসি

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়