স্পোর্টস ডেস্ক
বিসিবি নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন, সিইসি আহসানুল
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম।
কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।
বুধবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিসিবি জানিয়েছে, নবগঠিত এই নির্বাচন কমিশন ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের সকল প্রক্রিয়া ও আইনি বিষয় তদারকি করবে। আগামী কয়েক দিনের মধ্যেই কমিশন নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করবে বলেও জানানো হয়েছে।
এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের ক্ষমতাবলে বিসিবির আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ওই বোর্ডের বিরুদ্ধে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ার পর এই সিদ্ধান্ত নেয় এনএসসি।
একই দিনে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, অ্যাডহক কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।
বর্তমান বোর্ড প্রধান তামিম ইকবাল এরই মধ্যে জানিয়েছেন, আগামী জুনের দ্বিতীয় সপ্তাহে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি নিজেও নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন।
ইএন/এসএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
























