ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩২, ১৫ মে ২০২৬

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারে উদ্বোধন করা হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার সকালে শহরের এম. সাইফুর রহমান স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক রুবেল মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন বিসিবির কাউন্সিলর ইমামুল হক রিপন, হানিফ মোহাম্মদ খান নিয়াজ, জেলা ক্রীড়া কর্মকর্তা মাযহারুল ইসলাম, প্রাইম ব্যাংক কোর্ট রোড শাখার ব্যবস্থাপক কামরুল হোসেনসহ জেলা ক্রীড়া সংস্থার পরিচালকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী দিনের জাতীয় দলের প্রতিভাবান ক্রিকেটার গড়ে তুলতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের ক্রিকেটের উন্নয়নে এমন আয়োজন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া হাই স্কুল।

উল্লেখ্য, ২০২৫-২৬ মৌসুমের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট গত ১০ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়েছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে এবং প্রাইম ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের ১১তম আসরে দেশের ৬৪ জেলার প্রায় ৩৫০টি স্কুলের ৮ হাজার ৫০০-এর বেশি ক্ষুদে ক্রিকেটার অংশ নিচ্ছে। জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে মোট ৬৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়