স্পোর্টস প্রতিবেদক
বিসিবির পরিচালক হলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সরফরাজ আহমেদ
সরফরাজ আহমেদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচিত ১৫ জন পরিচালক এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ জনসহ মোট ২৩ জন পরিচালক আগামী চার বছরের জন্য চূড়ান্ত হয়েছেন। তবে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নের জন্য দুটি পদ সংরক্ষিত রয়েছে।
এ দুই পদের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) শেখ রুহুল আমিন ও সরফরাজ আহমেদকে পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের পরিচালক হয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কৃতি সন্তান সরফরাজ আহমেদ।
সরফরাজ আহমেদ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি প্রয়াত আরাফাত রহমান কোকোর নামে প্রতিষ্ঠিত ‘কোকো মেমোরিয়াল ট্রাস্ট’-এর কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় একজন ব্যবসায়ী সরফরাজ আহমেদ বিএনপির রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত।
শ্রীমঙ্গলের সন্তান সরফরাজ আহমেদের বিসিবির পরিচালক পদে মনোনয়ন স্থানীয় ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁর এই নতুন দায়িত্ব দেশের ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
ইএন/এসএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
























