ঢাকা, শনিবার ২৭ জুন ২০২৬,   আষাঢ় ১৩ ১৪৩৩


রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আনা সাইদুর রিমান্ডে

রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আনা সাইদুর রিমান্ডে

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’ মারা যাওয়া রায়হান আহমদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আনা শেখ সাইদুর রহমানকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

২১:১৩ ১৫ নভেম্বর, ২০২০

সিলেটে চাঁদাবাজ ও ইভটিজারদের তালিকা হচ্ছে: পুলিশ কমিশনার

সিলেটে চাঁদাবাজ ও ইভটিজারদের তালিকা হচ্ছে: পুলিশ কমিশনার

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বলেছেন, সিলেটে ইভটিজার ও চাঁদাবাজদের এলাকাভিত্তিক তালিকা তৈরির কাজ চলছে। পুলিশের দুটি উইং এ তালিকা তৈরির কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

২১:১১ ১৫ নভেম্বর, ২০২০

সিলেটে রায়হানের মাকে ৫০ হাজার টাকা দিলো পুলিশ

সিলেটে রায়হানের মাকে ৫০ হাজার টাকা দিলো পুলিশ

সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত যুবক রায়হান আহমেদের মা সালমা বেগমকে ৫০ হাজার টাকা দিয়েছে জেলা পুলিশ। আজ রবিবার জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে এই টাকা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

২১:০৬ ১৫ নভেম্বর, ২০২০

সিলেটে ইয়াবাসহ নারী আটক

সিলেটে ইয়াবাসহ নারী আটক

সিলেটে ২৫ পিস ইয়াবাসহ মরিয়ম আক্তার মুন্নী (২৯) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৪ নভেম্বর) সকালে নগরীর সোনারপাড়া থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। 

২৩:৫৩ ১৪ নভেম্বর, ২০২০

সিলেটে আরও ২২ করোনা রোগী শনাক্ত

সিলেটে আরও ২২ করোনা রোগী শনাক্ত

সিলেট বিভাগে আরও ২২ জন করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ শনিবার সিলেটের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।

২৩:৩৭ ১৪ নভেম্বর, ২০২০

মুক্তিযুদ্ধের প্রতি আজিজ সেলিমের বিশেষ আবেগ ছিল : নাদেল

মুক্তিযুদ্ধের প্রতি আজিজ সেলিমের বিশেষ আবেগ ছিল : নাদেল

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক উত্তর-পূর্ব সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, মুক্তিযুদ্ধের প্রতি আজিজ আহমদ সেলিমের বিশেষ আবেগ ছিল। তিনি বঙ্গবন্ধুকে ভালবাসতেন। আপাদমস্তক সৎ এই মানুষটি অনাড়ম্বর জীবন-যাপনে অভ্যস্ত ছিলেন। তিনি ছিলেন আমাদের অহংকার-অলংকার। তিনি ধ্যান-ধারণায়ও কখনো কপটতার সুযোগ নেননি। সহজ-সরল এই মানুষটি যদিও আমাদের মধ্য থেকে চলে গেছেন, কিন্তু তার আদর্শ ও স্মৃতি আজীবন আমাদের মাঝে জাগ্রত থাকবে।

২৩:৩৪ ১৪ নভেম্বর, ২০২০

`নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে নারীদেরকেই এগিয়ে আসতে হবে`

`নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে নারীদেরকেই এগিয়ে আসতে হবে`

জকিগঞ্জে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

২৩:২৯ ১৪ নভেম্বর, ২০২০

মামলার সাথে জড়িত আলামত উদ্ধারের দাবি রায়হানের মায়ের
পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু

মামলার সাথে জড়িত আলামত উদ্ধারের দাবি রায়হানের মায়ের

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতিত হয়ে মারা যাওয়া রায়হান আহমদের শার্ট, মোবাইলসহ সকল আলামত উদ্ধারের দাবি জানিয়েছেন তার মা সালমা বেগম।

১৬:০৪ ১৪ নভেম্বর, ২০২০

সিলেটে লাশের পরিচয় চায় পুলিশ

সিলেটে লাশের পরিচয় চায় পুলিশ

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে। আনুমানিক ৬০ বছর বয়সী এই ব্যক্তির কোনো স্বজন পাওয়া যাচ্ছে না। পুলিশ এই ব্যক্তির পরিচয়ের সন্ধান করছে।

২০:৩১ ১৩ নভেম্বর, ২০২০

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না 

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না 

জরুরি উন্নয়নমূলক কাজের জন্য সিলেট জেলার বেশ কিছু এলাকায় আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) অর্ধ দিবস বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট।

২০:২৭ ১৩ নভেম্বর, ২০২০

গোলাপগঞ্জে হাসপাতালে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা

গোলাপগঞ্জে হাসপাতালে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা

সিলেটের গোলাপগঞ্জে এক যুবকে মারধরের কারণে পুলিশের সাথে ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট এলাকাবাসীর বাকবিতন্ডার সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনা ঘটে।

২০:১৭ ১৩ নভেম্বর, ২০২০

বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে একের পর এক খুন-ধর্ষণ

বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে একের পর এক খুন-ধর্ষণ

পাহাড় সমতলে অব্যাহত ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও বিচারহীনতার প্রতিবাদে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ, সিলেট’ এর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০:১৪ ১৩ নভেম্বর, ২০২০

লোভে পড়েই সবকিছু ফাঁস করে দেয় রহিম

লোভে পড়েই সবকিছু ফাঁস করে দেয় রহিম

সিলেটের বহুল আলোচিত রায়হান হত্যায় প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে আটকের 'কৃতিত্ব' দাবিদার রহিম উদ্দিন লোভে পড়েই সবকিছু ফাঁস করে দেন বলে অভিযোগ উঠেছে। মূলত 'পুরস্কারের' টাকা তার হাতছাড়া হতে পারে- এমন লোভ থেকেই তিনি পুলিশের নির্দেশনার বাইরে চলে গিয়ে ভারত থেকে আকবরকে ধরে নিয়ে আসার তথ্য প্রকাশ করেন। পাশাপাশি আকবরের সঙ্গে তার ছবি ও ভিডিও ধারণের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিতেও সহায়তা করেন তিনি। কানাইঘাট সীমান্তের লোকজনের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। তারা জানান, এক সপ্তাহ আগ থেকেই রহিমকে কানাইঘাট থানা পুলিশের গাড়িতে চলতে দেখা গেছে। তাকে পুলিশই নিযুক্ত করে আকবরকে ধরতে সহায়তার জন্য।

১৯:৫৫ ১৩ নভেম্বর, ২০২০

সিলেটে সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান, ১০৩টি গাড়ি আটক

সিলেটে সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান, ১০৩টি গাড়ি আটক

সিলেটে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সিলেট নগরে অভিযান চালিয়েছে মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (১১ নভেম্বর) দিনভর আটটি চেকপোস্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

০০:১১ ১২ নভেম্বর, ২০২০

আকবরকে ধরে আনায় পুরস্কৃত হচ্ছেন রহিম

আকবরকে ধরে আনায় পুরস্কৃত হচ্ছেন রহিম

সিলেটের পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ হত্যার মূল অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গত সোমবার কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির ডোনা সীমান্ত থেকে আটক করা হয়।

১৭:২০ ১১ নভেম্বর, ২০২০

বগি লাইনচ্যুত, সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ

বগি লাইনচ্যুত, সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ

মৌলভীবাজারের কুলাউড়া ও সিলেটের ফেঞ্চুগঞ্জের মাঝামাঝি ভাটেরা বাজার এলাকায় মালবাহি একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার বিকেলের দিকে এ ঘটনাটি ঘটে। ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। 

১৬:৩১ ১১ নভেম্বর, ২০২০

সিলেটে দুই ডাক্তারসহ আরও ৪৪ জনের করোনা শনাক্ত

সিলেটে দুই ডাক্তারসহ আরও ৪৪ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে দুই ডাক্তারসহ আরও ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।

০০:০৯ ১১ নভেম্বর, ২০২০

সিলেটে পানির বোতলে মদের ব্যবসা, কারবারি গ্রেফতার

সিলেটে পানির বোতলে মদের ব্যবসা, কারবারি গ্রেফতার

সিলেটে পানির বোতলে থাকা ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে র‌্যাব-৯। এসময় আশোক মিয়া (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৯ নভেম্বর) সিলেটের বিমানবন্দর থানাধীন স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

২৩:২৭ ১০ নভেম্বর, ২০২০

বরখাস্তকৃত এসআই আকবর ৭ দিনের রিমান্ডে
পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু

বরখাস্তকৃত এসআই আকবর ৭ দিনের রিমান্ডে

সিলেটের পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ হত্যার মূল অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১৪:১৮ ১০ নভেম্বর, ২০২০

কানাইঘাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু 

কানাইঘাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু 

সিলেটের কানাইঘাটে মোটরসাইকেলের ধাক্কায় জালাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।  সোমবার (৯ নভেম্বর) সকাল লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির নয়াগ্রামের সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের সামেনর রাস্তায় এই ঘটনা ঘটে। 

২৩:৫৭ ০৯ নভেম্বর, ২০২০

খাসিয়ার বেশভূষা ধারণ করেছিলেন পলাতক আকবর!

খাসিয়ার বেশভূষা ধারণ করেছিলেন পলাতক আকবর!

সিলেট বন্দরবাজার পুলিশ ফাড়ির বরখাস্তকৃত ইনচার্জ এসআই আকবর হোসনে ভূঁইয়া আত্মগোপনে থাকাকালীন খাসিয়া সম্প্রদায়ের মানুষের বেশভূষা ধারণ করেছিলেন। আটকের পর দেখা যায়, তার তাঁর বেশভূষা অনেকটা খাসিয়া পল্লিতে বসবাসকারীদের মতো ছিলো। পুঁতির মালাও দেখা যায় আকবরের গলায়।

২৩:৪১ ০৯ নভেম্বর, ২০২০

সিলেটে মঙ্গলবারের মধ্যেই সিএনজি অটোরিকশায় গ্রিল লাগানোর নির্দেশ

সিলেটে মঙ্গলবারের মধ্যেই সিএনজি অটোরিকশায় গ্রিল লাগানোর নির্দেশ

সিলেটে সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল লাগানোর নির্দেশ দেয়া হয়েছে। আগামিকাল মঙ্গলবারের (১০ নভেম্বর) মধ্যেই সিএনজি অটোরিকশায় গ্রিল লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার থেকেই এ নিয়ম না মানলে অ্যাকশনে নামবে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।      
 

২৩:৩৩ ০৯ নভেম্বর, ২০২০

আকবরের সাথে ডাক্তারের বিচারটাও হোক: রায়হানের মা

আকবরের সাথে ডাক্তারের বিচারটাও হোক: রায়হানের মা

সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ফাঁড়িতে নির্যাতিত হয়ে মারা যাওয়া রায়হান আহমদের হত্যা মামলায় প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এএসআই আকবর হোসেন ভূইয়াকে। এদিকে সোমবার রাতে আকবরকে পিবিআইর কাছে হস্তান্তর করেছে পুলিশ।

২২:৩৭ ০৯ নভেম্বর, ২০২০

‘আকবর সীমান্ত দিয়ে পালাতে পারে এমন তথ্য আমরা পেয়েছিলাম’

‘আকবর সীমান্ত দিয়ে পালাতে পারে এমন তথ্য আমরা পেয়েছিলাম’

সিলেটের পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ নিহতের ঘটনা মামলার প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এএসআই আকবর হোসেন ভূইয়াকে সোমবার  কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

২০:৩০ ০৯ নভেম্বর, ২০২০

এই বিভাগের জনপ্রিয়
TEA VILLA Luxury Resort
সর্বশেষ
জনপ্রিয়