ঢাকা, শনিবার ২৭ জুন ২০২৬,   আষাঢ় ১৩ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৭, ১৪ নভেম্বর ২০২০

সিলেটে আরও ২২ করোনা রোগী শনাক্ত

সিলেট বিভাগে আরও ২২ জন করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ শনিবার সিলেটের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।

জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে আজ নমুনা পরীক্ষায় ১০ জন করোনাক্রান্ত রোগী শনাক্ত হন। তন্মধ্যে সিলেট জেলার ৯ জন ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের ল্যাবে আজ ৯৪টি নমুনা পরীক্ষায় ১১ জন রোগী পাওয়া যায়। এর মধ্যে সিলেটের ৪ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ২ জন ও হবিগঞ্জ জেলার ৪ জন আছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬৫ জন। এ বিভাগে মারা গেছেন ২৩৮ জন।

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়