মৌলভীবাজার প্রতিনিধি
নটরাজ নৃত্যাশ্রমের ৪র্থ বর্ষপূর্তিতে ‘নৃত্য উৎসব ’২৬’ সেপ্টেম্বর
ছবি: আই নিউজ
নটরাজ নৃত্যাশ্রমের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য নৃত্য উৎসব ‘নৃত্য উৎসব ২৬’।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় শুরু হবে এ নৃত্য উৎসব। এতে মৌলভীবাজার জেলা ও সিলেট বিভাগের বিভিন্ন স্বনামধন্য নৃত্যদল অংশগ্রহণ করবে। পাশাপাশি বাংলাদেশের নৃত্যাঙ্গনের প্রতিথযশা ও গুণী নৃত্যশিল্পীরাও এতে উপস্থিত থাকবেন।
আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবের মধ্য দিয়ে একই মঞ্চে নৃত্য, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ধারার শিল্পীদের মিলন ঘটবে। নৃত্যপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের জন্য আয়োজনটি হয়ে উঠবে আনন্দ ও নান্দনিকতার এক বিশেষ মিলনমেলা।
উৎসবে নটরাজ নৃত্যাশ্রমের পরিবেশনায় মঞ্চায়িত হবে বিশেষ নৃত্যমালিকা ‘রাইকৃষ্ণ পদাবলী’। নৃত্য ও সংগীতের সমন্বয়ে পরিবেশিত এ নৃত্যমালিকা দর্শকদের জন্য উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে জানিয়েছেন আয়োজকরা।
নটরাজ নৃত্যাশ্রমের পক্ষ থেকে সকল শিল্পানুরাগী, নৃত্যপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীকে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবসহ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























