ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪২, ৩০ আগস্ট ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। কর্মসূচি সফল করতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।

আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করার কথা রয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব আবদুর রহিম রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণের কথা রয়েছে। এ উপলক্ষে ইতোমধ্যে দলীয় পর্যায়ে প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এমপি, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন এমপি ও মিফতাহ সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতাদের কর্মসূচির বিষয়ে অবহিত করা হয়েছে।

জেলা বিএনপির নেতারা আশা করছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মৌলভীবাজারের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি থাকবে। কর্মসূচিকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও দেখা দিয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়