নিজস্ব প্রতিবেদক
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সাধারণ জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। মানুষের খাদ্য নিরাপদ রাখতে যা যা প্রয়োজন, সরকার তা করবে।
রোববার সন্ধ্যায় সাভারের নামাবাজার এলাকায় অবস্থিত সাভার সরকারি খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী খাদ্যের ব্যাপারে খুবই সচেতন। আমাদের মূল লক্ষ্যই থাকবে নিরাপদ খাদ্য সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া। কাজেই মানুষের খাদ্যকে নিরাপদ রাখার জন্য যা যা করা প্রয়োজন, আমরাই তা করব।’
দুর্নীতি প্রসঙ্গে আফরোজা খানম রিতা বলেন, ‘মাত্র কিছুদিন হলো আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। আসার পর বেশি দিন হয়নি। কাজেই আমাকে আরও কিছুদিন দেখতে ও বুঝতে হবে। সবকিছু দেখা ও বোঝার পরই আমরা সিদ্ধান্ত নেব, কীভাবে এখান থেকে দুর্নীতি দূর করা যায়।’
তিনি আরও বলেন, খাদ্য মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী থাকতে পারবেন না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মন্ত্রণালয়ও এ বিষয়ে সতর্ক রয়েছে।
খাদ্যগুদাম পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সাভার খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইএন/এসএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024























