শ্রীমঙ্গল প্রতিনিধি
নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, মো. হাফিজুর রহমান চৌধুরী তুহিন এবং পৌর বিএনপির আহ্বায়ক শামীম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচিত বিভিন্ন গান পরিবেশন করেন। তাদের পরিবেশনায় অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























