শ্রীমঙ্গল প্রতিনিধি
চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার, ড্রেনে মিলল ম`র`দেহ
এআই প্রযুক্তি দিয়ে তৈরি প্রতীকী ছবি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে গভীর ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মীরা হাজরা প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন। কিন্তু সন্ধ্যার পরও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও সহকর্মীরা তাঁকে খুঁজতে বের হন।
একপর্যায়ে চা বাগানের একটি গভীর ড্রেনের ভেতর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় মরদেহের পাশে চা পাতা বহনের বড় পুটলিও পাওয়া যায়।
শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চা পাতা তোলার একপর্যায়ে গভীর ড্রেনটি লাফ দিয়ে পার হওয়ার সময় অসাবধানতাবশত মীরা হাজরা ড্রেনে পড়ে যান। এ সময় তাঁর মাথায় থাকা আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি চা পাতার পুটলির নিচে তিনি চাপা পড়েন। মাথায় আঘাত পাওয়ার পর হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
মীরার মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী ও স্থানীয় চা শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























