শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে কুকুরের হামলায় আহত গন্ধগোকুল উদ্ধার
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের দলবদ্ধ আক্রমণে আহত একটি গন্ধগোকুল (সিভেট) উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় প্রাণীটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকটি কুকুর দলবদ্ধভাবে গন্ধগোকুলটিকে আক্রমণ করে। এতে প্রাণীটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলটিকে উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘কুকুরের আক্রমণে গন্ধগোকুলটি বেশ আহত হয়েছিল। আমরা সেটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বন বিভাগের কাছে হস্তান্তর করেছি। সুস্থ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।’
পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, ‘বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে অনেক সময় মানুষের পাশাপাশি কুকুরের আক্রমণেরও শিকার হয়। এ ধরনের প্রাণী দেখতে পেলে সেটিকে ধরার চেষ্টা না করে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত।’
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, ‘আহত গন্ধগোকুলটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এটি রেসকিউ সেন্টারে রয়েছে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী প্রাণীটিকে অবমুক্ত করা হবে।’
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























