ঢাকা, শনিবার ২৭ জুন ২০২৬,   আষাঢ় ১৩ ১৪৩৩


শাবির ল্যাবে ১৬ জনের করোনা শনাক্ত

শাবির ল্যাবে ১৬ জনের করোনা শনাক্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ১৬ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। রবিবার দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।

০০:০৪ ০৯ নভেম্বর, ২০২০

রিজেন্ট সাহেদের বিরুদ্ধে সিলেট আদালতে ওয়ারেন্ট

রিজেন্ট সাহেদের বিরুদ্ধে সিলেট আদালতে ওয়ারেন্ট

রিজেন্ট গ্রুপ ও হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদ করিম বিরুদ্ধে সিলেট আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম) আদালতের বিচারক হারুনুর রশিদ এ রায় প্রদান করেন।

২৩:০৬ ০৮ নভেম্বর, ২০২০

সিলেটে আরও ৩০ জনের করোনা শনাক্ত

সিলেটে আরও ৩০ জনের করোনা শনাক্ত

সিলেটে দুই ল্যাবে নতুন করে আরও ৩০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

০০:২২ ০৮ নভেম্বর, ২০২০

ওসমানীনগরে একরাতে ১৯ প্রতিষ্ঠানে চুরি

ওসমানীনগরে একরাতে ১৯ প্রতিষ্ঠানে চুরি

সিলেটের ওসমানীনগরে একই রাতে ১৯টি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এরমধ্যে থানা কমপ্লেক্সের পার্শ্ববর্তী উপজেলা ভবনের নীচতলার ২টি দোকানও রয়েছে। 

২৩:৪৯ ০৭ নভেম্বর, ২০২০

সিলেটে ছাত্রদল নেতা ফাহিম গ্রেফতার

সিলেটে ছাত্রদল নেতা ফাহিম গ্রেফতার

সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম  সম্পাদক ফাহিম রহমান মৌসুমকে গ্রেফতার করেছে শাহপরাণ থানা পুলিশ। 

২৩:৪৪ ০৭ নভেম্বর, ২০২০

কানাইঘাটে আপন ভাই-ভাতিজার হাতে একজন খুন, আটক ৩

কানাইঘাটে আপন ভাই-ভাতিজার হাতে একজন খুন, আটক ৩

সিলেটের কানাইঘাট উপজেলায় আপন ভাই-ভাতিজার হাতে নজরুল ইসলাম নজু (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত ১২টার দিকে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোহাজুরী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম নজু স্থানীয় এরালীগুল গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

১৭:২৪ ০৭ নভেম্বর, ২০২০

ফেঞ্চুগঞ্জে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ

ফেঞ্চুগঞ্জে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ

সিলেটের ফেঞ্চুগঞ্জে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

১৬:৩৪ ০৭ নভেম্বর, ২০২০

সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের, আহত ২

সিলেটে পাথর বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিয়াস চক্রবর্তী (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে সিলেট এয়ারপোর্ট রোডের লাক্কাতুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন।

০২:০২ ০৭ নভেম্বর, ২০২০

শনিবার সিলেটের যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

শনিবার সিলেটের যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট শহরের বেশ কিছু এলাকায় আগামীকাল শনিবার (৭ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২১:৫১ ০৬ নভেম্বর, ২০২০

নাম পরিবর্তন হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের

নাম পরিবর্তন হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের

বাংলাদেশে যে সাতটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রয়েছে তার মধ্য সবচেয়ে দৃষ্টিনন্দন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। গত কয়েক বছর ধরেই এর পাশে নির্মাণ হচ্ছে আরেক অপরূপ আউটার স্টেডিয়াম। যার অবকাঠামোগত কাজ এখন প্রায় শেষপর্যায়ে। শুধু মাঠে মাটি ফেলা ও ঘাস লাগানোর অপেক্ষা।

২০:২০ ০৬ নভেম্বর, ২০২০

কোম্পানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে যুবক খুন : মূল আসামী গ্রেফতার 

কোম্পানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে যুবক খুন : মূল আসামী গ্রেফতার 

সিলেটের কোম্পানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে যুবক খুনের ঘটনায় মামলার মূল আসামী আশিক মিয়াকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টায় তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আশিক মিয়া কোম্পানীগঞ্জ থানার কোম্পানীগঞ্জ গ্রামের কালা মিয়ার ছেলে।

১৮:৩৮ ০৬ নভেম্বর, ২০২০

সিলেটে পাঁচটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

সিলেটে পাঁচটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

সিলেটে ভোক্তা অধিকার আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাব ৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর যৌথভাবে এই অভিযান চালিয়ে জরিমানা করেছে। 

১৮:২৬ ০৬ নভেম্বর, ২০২০

বিশ্বনাথে ছাত্রদল নেতা গ্রেফতার

বিশ্বনাথে ছাত্রদল নেতা গ্রেফতার

সিলেটের বিশ্বনাথের দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি কাজে বাঁধা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ছাত্রদল নেতা নাজমুল হাসান শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

১৭:০৪ ০৬ নভেম্বর, ২০২০

বিশ্বনাথে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের দাবিতে মানববন্ধন

বিশ্বনাথে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের দাবিতে মানববন্ধন

সিলেটের বিশ্বনাথে  সকল রাজনৈতিক দলের কেন্দ্র, জেলা ও উপজেলা পর্যায়ের কমিটি ও ২০২১ সালের ইউনিয়ন নির্বাচনে কমপক্ষে ৩৩ শতাংশ নারীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

১৮:৫১ ০৫ নভেম্বর, ২০২০

সিলেটে শিলং তীর খেলার সরঞ্জামসহ ২ জুয়াড়ি আটক

সিলেটে শিলং তীর খেলার সরঞ্জামসহ ২ জুয়াড়ি আটক

সিলেটে অবৈধ শিলং তীর খেলার সরঞ্জামসহ ২ জুয়াড়ি আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।

১৭:১৬ ০৫ নভেম্বর, ২০২০

‘সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে’

‘সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে’

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সেনাবাহিনী।

১৬:২৪ ০৫ নভেম্বর, ২০২০

সিলেটে প্রেমিকার সঙ্গে অভিমান করে লাইভে এসে যুবকের আত্মহত্যা

সিলেটে প্রেমিকার সঙ্গে অভিমান করে লাইভে এসে যুবকের আত্মহত্যা

সিলেটের আলমপুরে প্রেমিকার সঙ্গে অভিমান করে ফেসবুক লাইভে এসে আলহাজ উদ্দিন (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে আলমপুর মুক্তিযোদ্ধা গেট এলাকার বাসায় এ ঘটনা ঘটে।

০৮:১৬ ০৫ নভেম্বর, ২০২০

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আ.লীগ নেতার

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আ.লীগ নেতার

সড়ক দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আব্দুল বারেক নিহত হয়েছেন। বুধবার (০৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের পালবাড়ি নামক স্থানে মোটরসাইকেল এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত আব্দুল বারেকের বাড়ি উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নিজামপুর গ্রামে।

০৭:৫৫ ০৫ নভেম্বর, ২০২০

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় শামীমা আক্তার (৩০) নামের এক পথচারী গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উপজেলার হলিমপুর গ্রামের মো. আইনুদ্দিনের স্ত্রী। বুধবার (৪ নভেম্বর) দুপুরে সিলেট ঢাকা-মহাসড়কের ১৯ মাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

১৮:৫৭ ০৪ নভেম্বর, ২০২০

জৈন্তাপুরে মটরশুঁটি মজুদের দায়ে লক্ষ টাকা জরিমানা

জৈন্তাপুরে মটরশুঁটি মজুদের দায়ে লক্ষ টাকা জরিমানা

সিলেটের জৈন্তাপুরে মটরশুঁটি মজুদের কারণে উপজেলা প্রশাসন মোবাইলকোর্ট পরিচালনা করে ১ লক্ষ ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টা ও রাত ১২টায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে উপজেলার সারীঘাট ও চাঙ্গীল এলাকায় অবৈধ ভাবে মজুদের কারণে এ জরিমানা করা হয়।

১৮:৫২ ০৪ নভেম্বর, ২০২০

বড়লেখায় পরিবহন ধর্মঘটে শিশুমৃত্যুর দুই বছর, আজও হয়নি চার্জ গঠন

বড়লেখায় পরিবহন ধর্মঘটে শিশুমৃত্যুর দুই বছর, আজও হয়নি চার্জ গঠন

দেশব্যাপী আলোচিত পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘট চলাকালে মৌলভীবাজারের বড়লেখায় অ্যাম্বুলেন্স আটকে রাখায় সাতদিন বয়সী কন্যাশিশুর মৃত্যুর ২ বছর পেরিয়ে গেলেও এখনও অভিযোগ গঠন হয়নি। গত বুধবার (২৮ অক্টোবর) ওই শিশুর মৃত্যুর দুই বছর পূর্ণ হয়েছে। গত বছরের ৩০ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজস্ট্রেট আদালতের হাকিম হরিদাস কুমারের আদালতে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরইমধ্যে পেরিয়ে গেছে প্রায় ১৮ মাস। অথচ আসামিদের বিরুদ্ধে এখনও পর্যন্ত অভিযোগ গঠন হয়নি। ২০১৮ সালের ২৮ অক্টোবর নির্মম এই ঘটনাটি ঘটেছিল।

১৭:১৯ ০৪ নভেম্বর, ২০২০

প্রাণ ফিরেছে মাধবকুণ্ডে

প্রাণ ফিরেছে মাধবকুণ্ডে

নির্জন পাহাড়ি ঝরনার আশপাশে ফিরেছে বুনো আবহ। পর্যটকদের হেঁটে চলার পথে জমে ওঠেছে শ্যাওলা। ফাঁকা জায়গাগুলোতে মাথা তুলে দাঁড়িয়েছে বুনো ঘাসলতা, জেগে উঠছে চেনা-অচেনা গাছ। দীর্ঘদিন পর ঝর্ণার শব্দের সাথে ঝিঁঝিঁ পোকার ডাক, পাখির কলকাকলি, দিগন্ত বিস্তৃত সবুজের মাঝে প্রকৃতির নতুন রূপ। প্রায় সাড়ে ৭ মাস পর্যটকের আনাগোনা না থাকায় যেনো প্রাণ ফিরেছে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ডের প্রকৃতিতে। 

০২:১১ ০৪ নভেম্বর, ২০২০

সিলেটে বিয়ের ১৮ দিনের মাথায় করোনায় লন্ডন প্রবাসীর মৃত্যু

সিলেটে বিয়ের ১৮ দিনের মাথায় করোনায় লন্ডন প্রবাসীর মৃত্যু

সিলেটে বিয়ের ১৮ দিনের মাথায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কাওসার আহমদ নামে এক যুক্তরাজ্য প্রবাসী যুবক। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে সিলেট মাউন্ট এডোরা হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

০২:০৭ ০৪ নভেম্বর, ২০২০

সিলেটে রায়হান হত্যা : নতুন তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আওলাদ

সিলেটে রায়হান হত্যা : নতুন তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আওলাদ

সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন পিবিআই সিলেটের ইন্সপেক্টর আওলাদ হোসাইন। এ মামলায় তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মুহিদুল ইসলাম করোনা পজিটিভ হওয়ায় মামলার গতি স্বাভাবিক রাখতে ইন্সপেক্টর আওলাদ হোসাইনকে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।

০২:০৩ ০৪ নভেম্বর, ২০২০

এই বিভাগের জনপ্রিয়
TEA VILLA Luxury Resort
সর্বশেষ
জনপ্রিয়