সিলেট প্রতিনিধি
নাম পরিবর্তন হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের
বাংলাদেশে যে সাতটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রয়েছে তার মধ্য সবচেয়ে দৃষ্টিনন্দন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। গত কয়েক বছর ধরেই এর পাশে নির্মাণ হচ্ছে আরেক অপরূপ আউটার স্টেডিয়াম। যার অবকাঠামোগত কাজ এখন প্রায় শেষপর্যায়ে। শুধু মাঠে মাটি ফেলা ও ঘাস লাগানোর অপেক্ষা।
তবে এটি আর আউটার স্টেডিয়াম থাকছে না। নতুনভাবে এর নামকরণ করা হচ্ছে সিলেট গ্রাউন্ডস-২। শুধু তাই নয় এটিকে করা হবে আন্তর্জাতিক মানের। এরই মধ্যে আইসিসির কাছে অনুমতি চাওয়ার প্রক্রিয়াগুলো শুরু করেছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আমরা আউটার স্টেডিয়ামের কাজ শেষ করে এনেছি। তবে এটিকে আর আউটার স্টেডিয়াম বলা হবে না। এরই মধ্যে আমরা এটি সিলেট গ্রাউন্ড-২ নামকরণ করেছি। আর এটি যেন আন্তর্জাতিক করা হয় সেটির জন্য আইসিসির কাছে অনুমোদন চাওয়ার প্রক্রিয়াগুলোও শুরু করেছি।
শফিউল আলম নাদেল আরও বলেন, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম-১ এর নামে আসছে পরিবর্তন। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পরিবর্তে এটি হবে শুধু সিলেট ক্রিকেট স্টেডিয়াম। এরই মধ্যে নাম পরিবর্তনের আবেদন করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন নাদেল।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























