সিলেট প্রতিনিধি
বিশ্বনাথে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের দাবিতে মানববন্ধন
সিলেটের বিশ্বনাথে সকল রাজনৈতিক দলের কেন্দ্র, জেলা ও উপজেলা পর্যায়ের কমিটি ও ২০২১ সালের ইউনিয়ন নির্বাচনে কমপক্ষে ৩৩ শতাংশ নারীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের বাসিয়া ব্রিজে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ‘অপরাজিতা’র সহযোগীতায় ‘বিশ্বনাথ উপজেলা নারী উন্নয়ন ফোরাম’র উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানবন্ধন শেষে অপরাজিতা’র সিলেট জেলা সমন্বয়কারী মো. ইখতেহার হোসেন মৃধার নেতৃত্বে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল ও উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ারের নিকট স্মারকলিপি দেওয়া হয়।
বিশ্বনাথ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আফিয়া বেগম, ইউপি সদস্য রাসনা বেগম, মিনা বেগম, বিশ্বনাথ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্য ফুলমালা বেগম, হামিদা বেগম, আছমা বেগম, শাহানারা বেগম, নুরী জান্নাত, আলেয়া বেগম ও নাজমা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘২০০৯ সালে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে ২০২০ সালে ৩৩শতাংশ নারীর প্রতিনিধিত্ব থাকার কথা। কিন্তু এক্ষেত্রে আশানুরূপ কোনো অগ্রগতি হয়নি। আর এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন সংক্রান্ত আইন ২০২০ প্রণয়নের কাজ চলছে। ওই কমিটিসমূহে ৩৩শতাংশ নারীর প্রতিনিধিত্ব থাকার বিধান রাখা হলেও এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। কাজেই ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৩শতাংশ নারীদের দলীয়ভাবে মনোনয়ন দিতে হবে।’
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























