আদালতে সাইফুর-অর্জুনকে দেখেই ‘জানোয়ার, জানোয়ার’ বলে শ্লোগান
সোমবার বেলা ১১ টা ৪০ মিনিট। কড়া পুলিশ প্রহরায় প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে আসা হয় সাইফুর রহমান ও অর্জুন লস্করকে। দুজনই এমসি কলেজে তরুণী ধর্ষণ মামলার আসামি। এর মধ্যে সাইফুর প্রধান আসামি। আদালতে হাজির করার আগেই আদালত চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।
১৬:১৮ ২৮ সেপ্টেম্বর, ২০২০
এমসি কলেজে তরুণী ধর্ষণ : এবার রবিউলও ৫ দিনের রিমান্ডে
এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণ মামলার আসামী রবিউল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। জামিন শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী অংশ নেননি।
১৬:১৩ ২৮ সেপ্টেম্বর, ২০২০
সিলেটে করোনায় আ.লীগ নেতা মোশররফ হোসেনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোশাররফ। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।
১৬:০৫ ২৮ সেপ্টেম্বর, ২০২০
এমসি কলেজে তরুণীকে ধর্ষণ : সাইফুর-অর্জুন ৫ দিনের রিমান্ডে
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ (এমসি) কলেজের হোস্টেলে স্বামীকে আটকে রেখে নববধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি সাইফুর রহমান এবং অর্জুন লস্করকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
১৩:৩৫ ২৮ সেপ্টেম্বর, ২০২০
এমসি কলেজে তরুণী ধর্ষণ : হাতে-পায়ে ধরলেও মন গলেনি ধর্ষকদের
স্বামীর কাছ থেকে ছিনতাই করে ধর্ষিতা বধূকে নিয়ে গিয়েছিল ছাত্রলীগের কর্মীরা। এ সময় ওই বধূ সম্ভ্রম রক্ষায় তাদের হাতে-পায়ে ধরে আকুতি জানিয়েছিলেন। কিন্তু মন গলেনি ধর্ষকদের। জোরপূর্বক ছিনিয়ে নিয়ে একের পর এক ধর্ষণ করে। ধর্ষিতা বধূ রোববার সিলেটের আদালতে জবানবন্দিকালে এসব তথ্য জানিয়েছেন। আলোচিত এ মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য জানিয়েছেন।
০৩:২৪ ২৮ সেপ্টেম্বর, ২০২০
এমসি কলেজে তরুণীকে দলবেঁধে ধর্ষণ : আরও এক ছাত্রলীগ নেতা গ্রেফতার
সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলার রাজন নামের আরেক আসমিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফেঞ্জুগঞ্জ উপজেলার কচুয়া নয়াটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
০৩:০০ ২৮ সেপ্টেম্বর, ২০২০
এমসি কলেজে তরুণীকে ধর্ষণ মামলার আসামি রবিউল ও রনি গ্রেপ্তার
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় করা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার হয়েছে। এরা হলেন, রবিউল ইসলাম ও মাহবুবুর রহমান রনি।
০১:১০ ২৮ সেপ্টেম্বর, ২০২০
সিলেটে ধর্ষকদের ধরতে সীমান্তে কড়া নজরদারি
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণের মামলায় প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমান ও ৪ নম্বর আসামি অর্জুন লস্করকে গ্রেফতার করেছে পুলিশ।
২১:৩৩ ২৭ সেপ্টেম্বর, ২০২০
কুলাউড়ায় পুঞ্জিতে হামলার অভিযোগ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি পানপুঞ্জিতে দুষ্কৃতিকারী দল হামলা চালিয়ে পানজুম দখল করেছে বলে অভিযোগ উঠেছে। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের কাটাবাড়ি পানপুঞ্জিতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রবিবার বিকেলে পানজুমের মালিক জস্পার আমলরং কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
২১:২৪ ২৭ সেপ্টেম্বর, ২০২০
এমসি কলেজে গণধর্ষণে জড়িতদের শাস্তি দাবিতে মেয়রের পদযাত্রা
২১:১৮ ২৭ সেপ্টেম্বর, ২০২০
সিলেটে মুদি দোকান থেকে অজগর সাপ উদ্ধার
সিলেটে একটি মুদি দোকানের তিন ফুট দৈর্ঘ্যের অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নগরীর উত্তর পীরমহল্লা এলাকার পরিত্যক্ত টেবিলের ড্রয়ার থেকে সাপটি উদ্ধার করা হয়।
২১:০৯ ২৭ সেপ্টেম্বর, ২০২০
সিলেটে পথকুকুর রক্ষায় মানববন্ধন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলমান পথকুকুর স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে এবং সিলেট সিটি করপোরেশনভুক্ত এলাকার পথকুকুরের যথাযথ সংরক্ষণ নিশ্চিত করার দাবিতে সিলেটে প্রাণিপ্রেমিকদের আয়োজনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
১৬:১৩ ২৭ সেপ্টেম্বর, ২০২০
এমসি কলেজে ধর্ষণের প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের কয়েকজন কর্মী কর্তৃক স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে সিলেট জেলা ও এমসি কলেজ শাখা ছাত্রলীগ।
১৫:৪৮ ২৭ সেপ্টেম্বর, ২০২০
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: আদালতে গৃহবধূর জবানবন্দি
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার তরুণী আদালতে জবানবন্দি দিয়েছেন। রোববার দুপুরে তার জবানবন্দি রেকর্ড করেন সিলেটের মহানগর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতের বিচারক শারমিন খানম নীলা।
১৫:৪২ ২৭ সেপ্টেম্বর, ২০২০
গোলাপগঞ্জে রাস্তায় বাঁশ ফেলে ডাকাতি
গোলাপগঞ্জে রাস্তায় বাঁশ ফেলে হাত-পা বেঁধে মোবাইল ও টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কটালপুর-রাখালগঞ্জ রাস্তার বাইশমুরা রাস্তায় এ ঘটনা ঘটে।
১৫:৪০ ২৭ সেপ্টেম্বর, ২০২০
এমসি কলেজে ধর্ষণের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর। অপরাধীদের বিচারের আওতায় আনা হবে এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। কাউকে ছাড় দেয়া হবে না।
১৫:০৭ ২৭ সেপ্টেম্বর, ২০২০
এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই নিরাপত্তাকর্মী বরখাস্ত
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কলেজের দুই নিরাপত্তাকর্মীকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) তাদেরকে বরখাস্ত করা হয়।
১৮:৩৬ ২৬ সেপ্টেম্বর, ২০২০
এমসি কলেজে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি
সিলেটের এমসি কলেজের ছাত্রবাসে স্বামীকে আটকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার বিকেলে কলেজের অধ্যক্ষ সালেহ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।
১৮:২৬ ২৬ সেপ্টেম্বর, ২০২০
এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
১৩:৫৭ ২৬ সেপ্টেম্বর, ২০২০
এমসি কলেজের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ
এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ছাত্রবাস ছাড়ার নির্দেশ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে ছাত্রবাস ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।
১৩:২৭ ২৬ সেপ্টেম্বর, ২০২০
এমসি কলেজে তরুণীকে গণধর্ষনের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা
সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষনের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। শনিবার সকালে ধর্ষিত ওই তরুণীর স্বামী বাদি হয়ে শাহপরাণ থানায় মামলাটি করেছেন।
১৩:০৮ ২৬ সেপ্টেম্বর, ২০২০
এমসি কলেজে ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতার রুম থেকে অস্ত্র উদ্ধার
সিলেট এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের রুমে অভিযান চালায় পুলিশ।
০৪:০১ ২৬ সেপ্টেম্বর, ২০২০
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণে জড়িত ছাত্রলীগের ৬ নেতা
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকা ৬ ছাত্রলীগ নেতার পরিচয় পাওয়া গেছে। এই ছাত্রলীগ নেতাদের প্রত্যেকেই এমসি কলেজ ছাত্রাবাসে থাকেন। অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে।
০৩:১৬ ২৬ সেপ্টেম্বর, ২০২০
এমসি কলেজে স্বামীকে বেঁধে তরুণীকে গণধর্ষণ করলো ছাত্রলীগ
স্বামীর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন এক তরুণী। হঠাৎ কয়েকজন যুবক ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যেতে চাইলে বাধা দেন তার স্বামী। এসময় ওই যুবকরা তাকে মারধর করে। পরে তারা জোরপূর্বক ওই তরুণী ও তার স্বামীকে তুলে নিয়ে যায় সিলেট এমসি কলেজে। সেখানে তারা স্বামীকে বেঁধে রেখে পালাক্রমে তরুণীকে ধর্ষণ করে।
০২:১৫ ২৬ সেপ্টেম্বর, ২০২০
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- জাফলংয়ে ভূয়া নারী চিকিৎসক আটক, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
- বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতায় দেশের হয়ে পদক অর্জনকারী সিলেটের সিফাত
- গোয়াইনঘাটে রঙিন ফুলকপি চাষ করে ঘুরে দাঁড়ালেন হতাশ যুবক
- সার্ভার জটিলতায় সিলেট পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ
- সংরক্ষিত আসনে ভোট: সিলেটে নৌকার মনোনয়ন কিনলেন ৬০ নারী
- সিলেটে ভাষা সংস্কৃতি রক্ষার্থে সাংস্কৃতিক অনুষ্ঠান
- সিলেটে বুথ থেকে টাকা চুরি: ১৮ লাখ টাকা উদ্ধার, আটক ৩
- ১৯ আসনের ৯টিতে নবাগত
দ্বাদশ নির্বাচনে সিলেট বিভাগে নতুনদের সাথে বর্তমানরদের চমক - বিএনপির অবরোধ: সিলেটে বিক্ষিপ্ত পিকেটিং, বন্ধ দূরপাল্লার বাস









































