সিলেট প্রতিনিধি
গোলাপগঞ্জে রাস্তায় বাঁশ ফেলে ডাকাতি
গোলাপগঞ্জে রাস্তায় বাঁশ ফেলে হাত-পা বেঁধে মোবাইল ও টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কটালপুর-রাখালগঞ্জ রাস্তার বাইশমুরা রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার রাত তখন আনুমানিক ১টা বা দেড়টা হবে। ঠিক তখনই মসজিদের মাইকে ডাকাত ঢুকেছে বলে জানানো হয়। এসময় আশপাশের এলাকাগুলো থেকে কয়েক শতাধিক মানুষ দৌড়ে আসার আগেই ডাকাত দল পালিয়ে যায়।
তারা জানান, একদল ডাকাত রাস্তায় বাঁশ ফেলে অটোরিকশা থামিয়ে একজন বয়স্ক ব্যক্তি ও একজন যুবকের হাত-পা বেঁধে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা কোন একজনকে কল দিলে ঘটনা জানাজানি হয়। সাথে সাথে মসজিদের মাইকে ডাকাডাকি হলে ডাকাত দল পালিয়ে যায়।
তবে এখন পর্যন্ত যাদের টাকা ও মোবাইল চিনিয়ে নেওয়া হয়েছে তাদের পরিচয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো আমাদের কাছে কোন অভিযোগ আসে নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























