মৌলভীবাজার প্রতিনিধি
নাসের রহমানের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়
ছবি: আই নিউজ
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমানের সঙ্গে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে অগ্রাধিকার দেওয়া এবং উন্নয়ন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জনপ্রতিনিধি ও জেলা পরিষদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলামসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























