সিলেটে আরও ১৯ জনের দেহে প্রাণঘাতি করোনা শনাক্ত
সিলেটের দুই ল্যাবে নতুন করে আরও ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১২ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭ জনের করোনা শনাক্ত হয়।
২৩:৫৬ ২৫ সেপ্টেম্বর, ২০২০
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ফরিদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২২:৩৬ ২৫ সেপ্টেম্বর, ২০২০
সিলেটে বসছে গ্যাসের প্রিপেইড মিটার, কমবে ব্যয়
সিলেটে গ্যাসের অপচয় ও খরচ কমাতে জালালাবাদ গ্যাসের আওতাধীন নগরীর প্রায় ৫০ হাজার গ্রাহককে প্রিপেইড গ্যাসের মিটার দেবে সরকার। ইতোমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন। এখন শুধু গ্যাসের পোস্ট পেইড মিটারকে প্রিপেইড মিটারে সংযোগ দেয়ার পালা। এছাড়াও গ্যাস বিতরণ লাইনে লিকেজজনিত অপচয়ও রোধ হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১১৮ কোটি ৫৫ লাখ টাকা।
২০:০৭ ২৫ সেপ্টেম্বর, ২০২০
কোম্পানীগঞ্জে ফেন্সিডিলসহ যুবক আটক
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৯০ বোতল ফেন্সিডিলসহ মো. জাফরুল ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। সে জকিগঞ্জ উপজেলার জায়ফরপুর গ্রামের মো. আব্দুর রউফের ছেলে।
১৯:৩৭ ২৫ সেপ্টেম্বর, ২০২০
সিলেটে পাইপগান উদ্ধার
সিলেটে একটি পাইপগান উদ্ধার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর ক্বীন ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি উদ্ধার করা হয়।
১৯:৩২ ২৫ সেপ্টেম্বর, ২০২০
কানাইঘাটে ২৬৭০ পিস ইয়াবাসহ আটক-১
সিলেটের কানাইঘাটে ২ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ মো. শমসের আলম (৩০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার সাতবাক এলাকা থেকে তাকে আটক করা হয়।
১৯:১৬ ২৫ সেপ্টেম্বর, ২০২০
গোলাপগঞ্জে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু
গোলাপগঞ্জে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে চান মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমুড়া ইউনিয়নের ভেটুখালে এ ঘটনাটি ঘটে।
১৯:১২ ২৫ সেপ্টেম্বর, ২০২০
গোলাপগঞ্জে ইয়াবাসহ আটক ২
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ২৪ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর শহরের ছিটাফুলবাড়ি এলাকায় থেকে তাদের আটক করা হয়।
১৮:০৫ ২৫ সেপ্টেম্বর, ২০২০
সিলেটে নকল মবিলের কারখানা সিলগালা, জরিমানা
সিলেটের দক্ষিণ সুরমায় নকল মবিল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করা করা হয়েছে। একই সাথে কারখানাটি সিলগালাও করা হয়েছে।
১৭:৩৬ ২৫ সেপ্টেম্বর, ২০২০
কোম্পানীগঞ্জে ২৫০ বোতল মদসহ আটক-২
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ২৫০ বোতল অফিসার চয়েস মদসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
১৫:৫৮ ২৫ সেপ্টেম্বর, ২০২০
সিলেটে করোনায় আরও দুই জনের প্রাণহানি
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেট জেলার একজন ও অন্যজন সুনামগঞ্জ জেলার। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৪ জন। এরমধ্যে সিলেট জেলার ১৫৫ জন, সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারের ২১ জন।
১৫:৪৭ ২৫ সেপ্টেম্বর, ২০২০
কানাইঘাটে কবর থেকে বের হচ্ছে সুগন্ধি! মানুষের ভিড়
সিলেটের কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার আলেম ও রাজনীতিবিদ মাওলানা মুশাহিদ বায়মপুরীর (রহ.) কবর থেকে সুগন্ধি ছড়াচ্ছে বলে দাবি করছেন তার অনুসারীরা। গত বুধবার রাত ৮টার দিকে এ খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসা প্রাঙ্গনে ভিড় করতে শুরু করে মানুষ। দূর-দুরান্ত থেকে আসা অনেকে জানিয়েছেন, কবর থেকে সুগন্ধি আসছে।
১৫:২৮ ২৫ সেপ্টেম্বর, ২০২০
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজিব ও সম্পাদক মিলাদ
দীর্ঘ ৮ বছর পর সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে পৌরশহরের গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর নিচতলায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে সাড়ে ৫ টা পর্যন্ত।
২১:২৪ ২৪ সেপ্টেম্বর, ২০২০
জৈন্তাপুরে গরম চা ঢেলে শিশুর গলা ঝলসে দিলেন মক্তবের শিক্ষক
সিলেটের জৈন্তাপুরে মসজিদের মক্তবে কথা বলায় শাহরিয়ার নাফিজ নাবিল (৭) নামে এক শিশুর শরীরে ফ্লাক্সের গরম চা গরম চা ঢেলে দিয়েছেন এক শিক্ষক। এতে শিশুটির ঘাড়সহ গলার বেশ কিছু অংশ ঝলসে গেছে।
২০:৩৭ ২৪ সেপ্টেম্বর, ২০২০
ওসমানীনগরে ইয়াবাসহ এক যুবক আটক
সিলেটের ওসমানীনগরে ৫২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম শেরওয়ান আহমদ (৩৫)। তিনি উপজেলার গলমুকাপন (উত্তরপাড়া) এলাকার দরবেশ মিয়ার ছেলে।
১৭:০৩ ২৪ সেপ্টেম্বর, ২০২০
সিলেটে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার-২
সিলেটে চাকরির দেয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৭ টার দিকে শাহপরাণ এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।
১৬:৫৯ ২৪ সেপ্টেম্বর, ২০২০
বিয়ানীবাজারে করোনায় আরও একজনের প্রাণহানি
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (৪৬) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৬:৫১ ২৪ সেপ্টেম্বর, ২০২০
কোম্পানীগঞ্জে ৪৬০ বোতল মদসহ আটক-১
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৪৬০ বোতল অফিসার চয়েজ মদসহ কামিচুর রহমান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
১৬:৩৯ ২৪ সেপ্টেম্বর, ২০২০
সিলেটে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক
সিলেট ৩৪ লিটার দেশীয় চোলাই মদসহ দুরুদ মিয়া (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
১৬:৩১ ২৪ সেপ্টেম্বর, ২০২০
সিলেটে পদ পেতে বাবা-মা পাল্টে ফেললেন ছাত্রদল নেতা!
জাল সনদ, বিবাহিত এবং বির্তকিতদের দিয়ে গঠন করা হয়েছে সিলেট সদর উপজেলা ছাত্রদলসহ জেলার ৩২টি ইউনিট কমিটি। এর মধ্যে সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নাগরিক সনদ ও একাডেমিক সনদের সঙ্গে নিজের ও বাবা-মা কারো নামেরই কোনো মিল নেই। অভিযোগ উঠেছে দলীয় পদ পেতে তিনি সনদগুলো জাল করেছেন।
১৬:২১ ২৪ সেপ্টেম্বর, ২০২০
সিলেটের দুই ল্যাবে আরও ২৯ জনের করোনা শনাক্ত
সিলেটের দুই ল্যাবে নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬ জনের আর শাবির ল্যাবে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
২৩:৫০ ২৩ সেপ্টেম্বর, ২০২০
৮ বছর পর বিয়ানীবাজার প্রেসক্লাবের নির্বাচন কাল
দীর্ঘ প্রায় ৮ বছর পর আগামীকাল বৃহস্পতিবার বিয়ানীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে উপজেলায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
২২:৫৬ ২৩ সেপ্টেম্বর, ২০২০
করোনা মুক্ত হয়ে দাপ্তরিক কাজে যোগ দিলেন মেয়র আরিফ
করোনা মুক্ত হয়ে নগর ভবনে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কার্যালয়ে পৌছলে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা।
২০:২৫ ২৩ সেপ্টেম্বর, ২০২০
গোলাপগঞ্জে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫
সিলেটের গোলাপগঞ্জে পিকআপ সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের নারীসহ ৫ যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা একটায় জকিগঞ্জ-সিলেট সড়কের ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম নওয়াগাও রাস্তার গেটের সামনে এ ঘটনাটি ঘটে।
২০:১৭ ২৩ সেপ্টেম্বর, ২০২০
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- জাফলংয়ে ভূয়া নারী চিকিৎসক আটক, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
- বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতায় দেশের হয়ে পদক অর্জনকারী সিলেটের সিফাত
- গোয়াইনঘাটে রঙিন ফুলকপি চাষ করে ঘুরে দাঁড়ালেন হতাশ যুবক
- সার্ভার জটিলতায় সিলেট পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ
- সংরক্ষিত আসনে ভোট: সিলেটে নৌকার মনোনয়ন কিনলেন ৬০ নারী
- সিলেটে ভাষা সংস্কৃতি রক্ষার্থে সাংস্কৃতিক অনুষ্ঠান
- সিলেটে বুথ থেকে টাকা চুরি: ১৮ লাখ টাকা উদ্ধার, আটক ৩
- ১৯ আসনের ৯টিতে নবাগত
দ্বাদশ নির্বাচনে সিলেট বিভাগে নতুনদের সাথে বর্তমানরদের চমক - বিএনপির অবরোধ: সিলেটে বিক্ষিপ্ত পিকেটিং, বন্ধ দূরপাল্লার বাস









































