Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৫ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২০

কোম্পানীগঞ্জে ফেন্সিডিলসহ যুবক আটক

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৯০ বোতল ফেন্সিডিলসহ মো. জাফরুল ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। সে জকিগঞ্জ উপজেলার জায়ফরপুর গ্রামের মো. আব্দুর রউফের ছেলে। 

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইনসহ র‍্যাব-৯ সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি দল অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজার এলাকা থেকে তাকে আটক করে।  

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত যুবককে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে থানায় মামলা করেছে। 

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়