Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৯ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২০

সিলেটে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক 

সিলেট ৩৪ লিটার দেশীয় চোলাই মদসহ দুরুদ মিয়া (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বুধবার দিবাগত রাত তিনটার দিকে নগরীর চৌকিদিঘী এলাকায় অভিযান চালিয়ে  তাকে আটক করা হয়। 

তিনি নগরীর সুবিদ বাজার বোনখোলা পাড়া এলাকার মৃত আফতাব মিয়ার ছেলে।

র‌্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুরুদ মিয়াকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা করেছে। 

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়