Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৫ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০২০

সিলেটে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার-২

সিলেটে চাকরির দেয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৭ টার দিকে শাহপরাণ এলাকা তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৬) ও ঢাকা দোহার থানাধীন চর নটাখোলা গ্রামের হাফিজ খাঁনের মেয়ে সাগরী আক্তার (৩০)।

র‍্যাব জানায়, নামে-বেনামে একাধিক ভুয়া প্রতিষ্ঠান খুলে নিরীহ ও বেকার যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান টাকা আত্মসাৎ করে আসছিল এই চক্র। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৭ টার দিকে সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি একেএম কামরুজ্জামানের সমন্বয়ে গঠিত র‍্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহপরাণ থানা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, গ্রেপ্তারকৃত আসামীদের এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। 

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়