Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২০

গোলাপগঞ্জে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫

সিলেটের গোলাপগঞ্জে পিকআপ সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের নারীসহ ৫ যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা একটায় জকিগঞ্জ-সিলেট সড়কের ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম নওয়াগাও রাস্তার গেটের সামনে এ ঘটনাটি ঘটে। 

দুর্ঘটনায় আহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার বটেশ্বর এলাকার জালাল উদ্দিন (৫০), তার স্ত্রী রোশনা বেগম (৪০), গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার লিটন আহমদ (২৭)।  অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে জকিগঞ্জ-সিলেট সড়কের ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম নওয়াগাও রাস্তার গেটের সামনে একটি পিকআপ ও নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিতে থাকা ৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অন্য ২ জন অন্যত্র চিকিৎসা নিয়েছেন। 

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়