মৌলভীবাজারে উত্তপ্ত সড়কে শুয়ে চা শ্রমিকদের বিক্ষোভ
চা শ্রমিকরা বলেন, ঘরে খাবার নেই, নেতারাও পাশে নেই। ৩০০ টাকা মজুরি ছাড়া ঘরে ফিরবো না। আমরা তাদের (চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ) নেতা বানিয়েছি। কিন্তু তারা যদি আমাদের সমস্যা না বুঝেন তাহলে তাদের নেতা থাকার দরকার নেই। আমাদের মাঠে নামিয়ে তারা উধাও হয়ে গেছেন।
২১:০০ ২৫ আগস্ট, ২০২২
মজুরী বৃদ্ধির দাবিতে এবার চা শ্রমিক সন্তানদের মানববন্ধন
আজ বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকালে স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের ক্লাস বর্জন করে প্রায় দুই হাজার শিক্ষার্থী উপজেলার খেজুরিছড়া চা-বাগানের দুর্গামন্দিরের সামনের রাস্তায় জড়ো হয়ে তাদের দাবি তুলে ধরে।
১৯:১৪ ২৫ আগস্ট, ২০২২
বড়লেখা সীমান্তে ৭ রোহিঙ্গা আটক
সকাল সাড়ে ছয়টার দিকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল মাদ্রাসার পাশ থেকে ওই সাত রোহিঙ্গাকে আটক করেন স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা তাদের লাতু বিজিবির হাতে তুলে দেন। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা কুমারশাইল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল বলে স্বীকার করেছে। পরে ওইদিন সন্ধ্যায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
১৮:৫৪ ২৫ আগস্ট, ২০২২
সকাল ৮ টায় অফিস, মৌলভীবাজারে বেশিরভাগ কর্মকর্তাই অনুপস্থিত
সরেজমিন মৌলভীবাজার সদর উপজেলায় ৮টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল জেলা নির্বাচন অফিস, উপজেলা পরিসংখ্যান, প্রাথমিক শিক্ষা অফিস, আমার বাড়ি আমার খামার প্রকল্প, বিএডিসি জেলা ও উপজেলা কার্যালয়, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
২১:৫২ ২৪ আগস্ট, ২০২২
মৌলভীবাজারে লীলা নাগ স্মৃতি পরিষদ গঠন
বিপ্লবী ধারার এ মহিয়সী নারী ছিলেন দেশ-জাতি প্রেমের সুস্থ ধারার রাজনীতি ও নারী জাগরণের পথিকৃৎ। তাঁর জীবন সংগ্রাম নতুন প্রজন্মের সামনে নিয়ে আসলে জাতি হিসেবে আমরা আলোকিত হবো। সুস্থতা ও দেশপ্রেমের রাজনীতি বিকশিত হবে। দুঃখজনক সত্য হলো, সরকারের হস্তক্ষেপে পাবনায় সুচিত্রা সেনের বাড়ী উদ্ধার হলেও আমাদের এলাকার গর্বিত এ নারীর পৈতৃক বাড়িটি একজন কুখ্যাত রাজাকার দখল করে রেখেছে। আজও উদ্ধার হয়নি।
১৯:২৯ ২৪ আগস্ট, ২০২২
‘তিনদিনের মধ্যে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সুখবর দেবেন’
‘বর্তমান সরকার চা বাগানের অনেক শ্রমিককে ঘর তৈরি করে দিয়েছে। এছাড়াও বাগানের শ্রমিকদের তালিকা করে প্রতিবছর ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে, যা অন্য কোন সরকার দেয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চা-শ্রমিকদের কল্যাণে সম্ভাব্য সবকিছু করবে।’
১৮:০০ ২৪ আগস্ট, ২০২২
বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে আর্থিক সহায়তা
সোমবার (২২ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক বিকুল চক্রবর্তী।
২১:২৫ ২৩ আগস্ট, ২০২২
প্রধানমন্ত্রীর আশ্বাসে কাজে ফিরছেন চা-শ্রমিকরা
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। জেলা প্রশাসক চা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, যতদ্রুত সমস্যা সমাধান করা যায় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন। রাষ্ট্রের পক্ষে ও সরকারের পক্ষে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি।
২০:১২ ২৩ আগস্ট, ২০২২
মনুরমুখ ইউনিয়নের ২৬টি পরিবারে ঢেউটিন দিলো বন্ধন ইউকে
মঙ্গলবার (২৩ আগস্ট) মানবিক এ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বন্ধন ইউকে-এর সদস্য রুহুল আমিন রুহেল।
১৮:১৯ ২৩ আগস্ট, ২০২২
কুলাউড়া রেল লাইন অবরোধ করে চা শ্রমিকদের আন্দোলন
এতোদিন ধরে আমরা ধর্মঘট করছি কিন্তু আমাদের দাবি মেনে নেও্রয়া হচ্ছে না। তাই আজ আবরা রেলপথ অবরোধ করেছি।
১৮:০৮ ২৩ আগস্ট, ২০২২
শোক দিবস উপলক্ষে রাজনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে গালফ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এড. রাধাপদ দেব সজল, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রামলাল রাজভর।
১৭:১১ ২৩ আগস্ট, ২০২২
৫০০ টাকা চা শ্রমিকদের মজুরি করতে আইনি নোটিশ
‘বাংলাদেশের নাগরিক হিসেবে চা শ্রমিকদের বাসস্থান সাংবিধানিক অধিকার। তাদের অবশ্যই ভূমি থাকবে। এছাড়া বর্তমান বাজার মূল্যে চা শ্রমিকদের যে মজুরি দেয়া হয় তা অমানবিক। এ সব বিবেচনায় আদালতে নোটিশ পাঠিয়েছি। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট করব।’
১৬:৪৪ ২৩ আগস্ট, ২০২২
`প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
জানা যায়, সোমবার (২২ আগস্ট) মধ্য রাতে মৌলভীবাজারের জেলা প্রশাসক কার্যালয়ে শ্রমিক নেতা ও প্রশাসন মিলে এক বৈঠকে আগের মজুরিতে বাগানে কাজে ফেরার সিদ্ধান্ত হয়। এ সময় চা-শ্রমিকরা এর সঙ্গে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেন। কিন্তু পরের দিন চা শ্রমিকরা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখেন।
১৬:১৮ ২৩ আগস্ট, ২০২২
চা শ্রমিক নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে, সিদ্ধান্ত মানছেন না শ্রমিকেরা
উল্লেখ্য, গত শনিবার (১৩ আগস্ট) থেকে চা শ্রমিকেরা ৩০০ টাকা মজুরির দাবিতে এই আন্দোলন করছেন। গত রোববারের (২১ আগস্ট) আগেও সরকার ও মালিকপক্ষের সাথে শ্রমিকদের শ্রীমঙ্গল এবং ঢাকায় তিন দফা বৈঠক হয়েছিলো। এই বৈঠকগুলোতে কোন সুরাহা হয়নি।
২২:০৩ ২২ আগস্ট, ২০২২
গাজীপুর থেকে গ্রেফতার মৌলভীবাজারের সাজাপ্রাপ্ত আসামী
পুলিশ সূত্রে জানা গেছে- তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় প্রতারণা, চেক জালিয়াতি অর্থঋন সহ মোট পাঁচটি সাজাপরোয়ানা ভুক্ত দায়রা -২২৪/১৮, সিআর ১০৭/১৭, দায়রা ৪৯২/১৬, সিআর -৩৬০/১৫, দায়রা -০৮/১৯, সিআর ৪১৩/১৬, সিআর -৫৮৩/১৮, অর্থঋন -৫৭/১৪ সাজা পরোয়ানা ছিল। মৌলভীবাজার মডেল থানায় হাজির হয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
২১:৫০ ২২ আগস্ট, ২০২২
রাজনগরে ৭৫টি পরিবারের মধ্যে বন্ধন ইউকের খাদ্য সহায়তা
উপজেলার উত্তরভাগ ইউনিয়নের দরিদ্র পরিবারগুলোর মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বন্ধন ইউকের অন্যতম উদ্যোক্তা রুহুল আমীন রুহেল।
২১:১৮ ২২ আগস্ট, ২০২২
‘রাতের অন্ধকারের সিদ্ধান্ত মানি না’
‘রাতের অন্ধকারের সিদ্ধান্ত’ মানেন না বলে জানিয়ে দিয়েছেন। ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলনে অনড় রয়েছেন তারা। তাদের দাবি একটাই। প্রধানমন্ত্রী যদি সরাসরি ভিডিও কলে তাদের সাথে কথা বলেন, এবং তাদের দাবির বিষয়ে আশ্বাস দেন তাহলে তারা আন্দোলন প্রত্যাখান করে কাজে যোগ দেবেন।
২০:২৮ ২২ আগস্ট, ২০২২
রোটারেক্টর ক্লাব মৌলভীবাজার সরকারি কলেজের শাখার বৃক্ষরোপণ
সোমবার (২২ আগস্ট) সকালে বড়হাট আবু শাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ গাছের রোপণ করে এ কর্মসূচি পালন করে সংস্থাটির সদস্যরা।
১৯:৩৮ ২২ আগস্ট, ২০২২
৩০০ টাকা মজুরির দাবিতে অনড় চা শ্রমিকরা, ফের মহাসড়ক অবরোধ
সোমবার (২২ আগস্ট) দিনভর বাগানে বাগানের বিক্ষোভ করছেন তারা। সাতগাঁও লছনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুপুরে অবস্থান করেন তাঁরা। সাতগাঁও চা বাগানের সামনে মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
১৮:৪৬ ২২ আগস্ট, ২০২২
৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
৬৫ শতাংশ প্রধান শিক্ষক প্রমোশনের মাধ্যমে ও ৩৫ শতাংশ প্রধান শিক্ষক সরাসরি নিয়োগ দেওয়া হয়। উপজেলার যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নেই এসব প্রতিষ্ঠান ঘুরে জানা যায়, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অভাবে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই সেসব প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
১৩:৪৯ ২২ আগস্ট, ২০২২
চা-বাগান যেভাবে জীবন মিশে আছে পাতার রঙে
সবুজ পাতার রঙে কিরকম জীবন, জীবনের বঞ্চনা আর কষ্টসমূহ মিশে আছে, কথায় কথায় তাই যেন তুলে ধরতে থাকেন সকলে। চা-শ্রমিক সুচিত্র বলেন, ‘পরিবারে বাবা-মা আছে। দুই বাচ্চা আছে। ছয়জনের একটা পরিবারে ১২০ টাকায় কেমনে পোষায়। ঠিক করে ডাইল-ভাতও খাওয়া যায় না। বাইচ্চা একটা পড়ানো যায় না। ধর্মঘট চললে কষ্ট অইবো। মজুরি মিলত না। কি করবো, একবেলার খানি দুইবেলায় খাবো।’ মোহন মুন্ডা বলেন, ‘আমরা একবারে চলতে পারি না। মালিকপক্ষ কিছু দিলে দেশে জিনিসপত্রের যে দাম, চলতে পারতাম। এখন তিনবেলা খাইতে পারি না। এক পট চালের ভাতে পাঁচ লিটার পানি দিয়া রাখি।’ তিনিসহ অন্যরা পানি দেওয়ার ব্যাখাও দিলেন, এক পট চাল দিয়ে শুধু ভাত হলে সবার হবে না। তাই পানি দিয়ে পান্তা ভাতের মতো তৈরি করা হয়।
১২:৪৯ ২২ আগস্ট, ২০২২
চা বাগানে শ্রম অসন্তোষ নিরসনে যৌথ বিবৃতি
তবে ধর্মঘট প্রত্যাহারের এ সিদ্ধান্ত অনেক চা-শ্রমিক নেতারা প্রত্যাখান করেছেন। বিশেষ করে তরুণ নেতাদের এই সিদ্ধান্ত প্রত্যাখান করতে দেখা যায়। অনেকেই ফেসবুকে এ বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন।
১১:১২ ২২ আগস্ট, ২০২২
‘রুটি-রুজির সংগ্রাম’ চালিয়ে যাওয়ার ঘোষণা চা শ্রমিকদের
মৌলভীবাজার কুলাউড়া লংলা ভ্যালির সভাপতি শহীদুল ইসলাম বলেন, ‘চা শ্রমিক ইউনিয়নের সব ভ্যালির সঙ্গে যোগাযোগ হয়েছে। সবাই আমাদের সবাই একমত হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন।’
২১:২৮ ২১ আগস্ট, ২০২২
গ্রেনেড হামলা দিবস: মৌলভীবাজারে যুবলীগের দোয়া মাহফিল ও শিরনী বিতরণ
বিকেলে শহরের বেরিপাড় চত্বরে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, সাধারন সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সহ সভাপতি মো, মুজিবুর রহমান, এ্যাড. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, হোসেন মো. ওয়াহিদ সৈকত, গৌছ উদ্দীন নিক্সন, অর্থ সম্পাদক সন্দীপ দাস, শিক্ষা-প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সঞ্চয় বিশ্বাস, জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক শাহিনুর রহমান উজ্জল, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দ নাজমুলুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, উপ-দপ্তর সম্পাদক তুষার আহমদ, সৈয়দ হামিম আহমদ, সদস্য দিলদার মিয়া, সেলিম আহমদ, তাহির উদ্দীন, নুরুল ইসলাম জামাল প্রমুখ।
২০:২৫ ২১ আগস্ট, ২০২২
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- জেলার আলোকিত মানুষদের খোঁজখবর
গবেষক আহমদ সিরাজের বিদ্যালয় পরিদর্শনে শিক্ষাবিদ অধ্যক্ষ সাইয়্যিদ মুজিব






































