ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, জুড়ী

প্রকাশিত: ২০:১৮, ১১ নভেম্বর ২০২১
আপডেট: ২০:৩০, ১১ নভেম্বর ২০২১

পশ্চিমজুড়ী ইউনিয়নে বিজয়ী বিদ্রোহী প্রার্থী আনফর আলী

দ্বিতীয় ধাপে মৌলভীবাজার জেলার জুড়ীতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পশ্চিমজুড়ী ইউনিয়নে নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আনফর আলী। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে পশ্চিমজুড়ী ইউনিয়নে আনফর আলী বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।

পশ্চিমজুড়ী ইউনিয়নে নির্বাচনে লড়েছেন নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাস, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আনফর আলী, সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন মইজন, মামুনুর রশীদ, হেলাল উদ্দিন। তাদের মধ্যে বিদ্রোহী প্রার্থী আনফর আলী ঘোড়া প্রতীক নিয়ে বিজয় লাভ করেন।

আজ দ্বিতীয় ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর)। এ ধাপে মৌলভীবাজার জেলার শুধুমাত্র জুড়ী উপজেলার ৫ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

জুড়ীতে দ্বিতীয় ধাপে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য ২০২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৫২ জন সহ মোট ২৭৫ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৯২ হাজার ৮ শত ৮১ জন। ভোট কেন্দ্র রয়েছে ৪৯টি।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ভোটগ্রহণ উপলক্ষে কেন্দ্র পাহারায় নিয়োজিত রয়েছে ২০ জনের ফোর্স। নির্বাচনী অপরাধের বিচার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিয়োজিত রয়েছে ৬৭০ জন বিচারিক ও নির্বাহী হাকিম। এছাড়াও পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও কোস্ট গার্ডের ভ্রাম্যমাণ এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।

সাগরনাল ইউনিয়নে ভোট জালিয়াতি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাতিলাসাঙ্গন কেন্দ্রে ভোটের আগের রাতে ৩৫০টি ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শুরুর আগে ব্যালট পেপার চেক করার সময় প্রায় ৩৫০টি জাল ভোট ধরা পড়ে। এ কারণে সঠিক সময়ে ভোটগ্রহণ শুরু হয়নি। পরে প্রার্থীদের সমঝোতায় এক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়।

স্থানীয় ওয়ার্ড সদস্য শরফ উদ্দিন জানান, নৌকাসহ আরও কয়েকটি প্রতীকে জাল ভোট ধরা পড়ে। প্রিসাইডিং অফিসারসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেই জাল ভোটগুলো ছিড়ে ফেলা হয়। বিস্তারিত...

আইনিউজ/এসডি

জুড়ীতে ভোট দিতে নারীদের আগ্রহ বেশি

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়