ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ১১ নভেম্বর ২০২১
আপডেট: ১৫:৪৪, ১১ নভেম্বর ২০২১

জুড়ীতে ভোটের আগের রাতেই ব্যালটে সিল

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাতিলাসাঙ্গন কেন্দ্রে ভোটের আগের রাতে ৩৫০টি ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শুরুর আগে ব্যালট পেপার চেক করার সময় প্রায় ৩৫০টি জাল ভোট ধরা পড়ে। এ কারণে সঠিক সময়ে ভোটগ্রহণ শুরু হয়নি। পরে প্রার্থীদের সমঝোতায় এক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়।

স্থানীয় ওয়ার্ড সদস্য শরফ উদ্দিন জানান, নৌকাসহ আরও কয়েকটি প্রতীকে জাল ভোট ধরা পড়ে। প্রিসাইডিং অফিসারসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেই জাল ভোটগুলো ছিড়ে ফেলা হয়। 

পাতিলাসাঙ্গন ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার পিনাল কান্তি ঘোষ জানান, বিষয়টি সমাধান হয়ে গেছে। তবে ভোট শুরু হয় এক ঘণ্টা পর। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়