ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, জুড়ী

প্রকাশিত: ২২:২০, ১১ নভেম্বর ২০২১
আপডেট: ২৩:০৪, ১১ নভেম্বর ২০২১

জুড়ী ইউপি নির্বাচন : বিজয়ী এক নৌকা, চার ঘোড়া

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫ ইউনিয়নের ৪ টিতেই জয় পেয়েছেন ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থীরা, বাকি একজন নৌকার প্রার্থী। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৫টি ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের (নৌকা) মধ্যে একটি ইউনিয়নে বিজয় লাভ করেছে নৌকা। বাকি চারটি ইউনিয়নেই পাশ করেছেন আওয়ামী লীগ বিদ্রোহী ও বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থীরা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের ৮৩৮ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলে। এর মধ্যে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিতলেন যারা-

  • সাগরনাল ইউনিয়ন

জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল নুর। তিনি নৌকা প্রতীক নিয়ে ৭১৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ঘোড়া প্রতীকের এমদাদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৫২২৭।

সাগরনাল ইউনিয়নে‌ মনোনয়ন জমা দিয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল নূর, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, শাহীন আহমদ রুলন।

  • পূর্ব জুড়ী ইউনিয়ন

পূর্বজুড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র রুয়েল উদ্দিন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৪৭৫৬ ভোট পেয়ে নির্বাচিত হছেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতীকের সালেহ উদ্দিন আহমদ পেয়েছেন ৩০৮৮ ভোট।

পূর্বজুড়ী ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছিলেন নৌকার প্রার্থী আব্দুল কাদির, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দীন আহমদ, ওবায়দুল ইসলাম রুহেল, জাবের উদ্দিন।

  • পশ্চিম জুড়ী ইউনিয়ন

পশ্চিমজুড়ী ইউনিয়নে নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আনফর আলী। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন। আনফর আলী ৪৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের শ্রীকান্ত দাশ পেয়েছেন ৩৯৩৮ ভোট।

পশ্চিমজুড়ী ইউনিয়নে নির্বাচনে লড়েছেন নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাস, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আনফর আলী, সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন মইজন, মামুনুর রশীদ, হেলাল উদ্দিন। তাদের মধ্যে বিদ্রোহী প্রার্থী আনফর আলী ঘোড়া প্রতীক নিয়ে বিজয় লাভ করেন।

  • জায়ফরনগর ইউনিয়ন

জুড়ীর জায়ফরনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুম রেজা আবারও বিজয় লাভ করেছেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন। মাসুম রেজা পেয়েছেন ৯৪৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতীকের হাবিবুর রহমান পেয়েছেন ৮০১০ ভোট। নৌকা প্রতীকের মো. জায়েদ আনোয়ার পেয়েছেন ৩০৭১ ভোট।

জায়ফরনগরে মাসুম রেজার সাথে প্রতিদ্বন্দিতা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জায়েদ আনোয়ার চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশএর প্রার্থী সুহেল আহমেদ ও অপর স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান।।

  • গোয়ালবাড়ী ইউনিয়ন

জুড়ীর গোয়ালবাড়ীতেও স্বতন্ত্র প্রার্থীর জয়। ঘোড়া প্রতীকে বিজয়ী হয়েছেন আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম ৫৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকা প্রতীকের শাহাব উদ্দিন আহমদ পেয়েছেন ৩৫০৩ ভোট, মো. মোশতাক খান চশমা প্রতীক নিয়ে পান ১৩৯৯ ভোট, মো. সবুজ মিয়া ঢোল প্রতীক নিয়ে পান ৯৫৬ ভোট, সোহেল আহমদ রজনীগন্ধা প্রতীক নিয়ে পান ৫৫ ভোট ও ওয়াছির উদ্দিন আনারস প্রতীক নিয়ে পান ৪৩ ভোট।

উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাইয়ুম, মোস্তাক খান, মো. সবুজ মিয়া, ওয়াছির উদ্দিন আহমেদ, সুহেল আহমেদ।

একনজরে জুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন

জুড়ীতে দ্বিতীয় ধাপে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য ২০২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৫২ জন সহ মোট ২৭৫ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৯২ হাজার ৮ শত ৮১ জন। ভোট কেন্দ্র রয়েছে ৪৯টি।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ভোটগ্রহণ উপলক্ষে কেন্দ্র পাহারায় নিয়োজিত রয়েছে ২০ জনের ফোর্স। নির্বাচনী অপরাধের বিচার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিয়োজিত রয়েছে ৬৭০ জন বিচারিক ও নির্বাহী হাকিম। এছাড়াও পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও কোস্ট গার্ডের ভ্রাম্যমাণ এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।

সাগরনাল ইউনিয়নে ভোট জালিয়াতি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাতিলাসাঙ্গন কেন্দ্রে ভোটের আগের রাতে ৩৫০টি ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শুরুর আগে ব্যালট পেপার চেক করার সময় প্রায় ৩৫০টি জাল ভোট ধরা পড়ে। এ কারণে সঠিক সময়ে ভোটগ্রহণ শুরু হয়নি। পরে প্রার্থীদের সমঝোতায় এক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়।

স্থানীয় ওয়ার্ড সদস্য শরফ উদ্দিন জানান, নৌকাসহ আরও কয়েকটি প্রতীকে জাল ভোট ধরা পড়ে। প্রিসাইডিং অফিসারসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেই জাল ভোটগুলো ছিড়ে ফেলা হয়। বিস্তারিত...

জুড়ীতে ভোট দিতে নারীদের আগ্রহ বেশি

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়