নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৯:২৪, ১৬ নভেম্বর ২০২১
দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির লিফলেট বিতরণ
সারাদেশে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার প্রতিবাদে মৌলভীবাজারে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একইসাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে মৌলভীবাজার শহরের দেওয়ানী জামে মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল করা হয়। পরে মসজিদের সামনে থেকে শুরু করে চৌমোহনা চত্বরসহ চাঁদনীঘাট পর্যন্ত দ্রব্যমূল্যে বেড়ে যাওয়ায় প্রতিবাদী লিফলেট বিতরণ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান।
- আরও পড়ুন- বড়লেখায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, আটক ১
এছাড়াও ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ফয়জুল করিম ময়ূন, সিনিয়র ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেম মাতুক, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মতিন বক্স, প্রচার সম্পাদক মো. ইদ্রিছ আলী।
- আরও পড়ুন- ‘খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের’
লিফলেট বিতরণে আরও ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, শ্রমিকদল নেতা আজিজুল হক সেলিম প্রমুখ।
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের ভিডিও
চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান
পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা
ক্ষুব্ধ ভিপু নূর, ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ | গণঅধিকার পরিষদ
কোথায় কত বাড়লো বাস ভাড়া
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























