ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯, ১৬ নভেম্বর ২০২১

‘খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে জানিয়ে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যথায় সাবেক এই প্রধানমন্ত্রীর কিছু হলে এর সম্পূর্ণ দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ফখরুল এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হয়েছে। আমরা আবারও আহ্বান জানাচ্ছি সরকারকে, অবিলম্বে তাকে বাইরে চিকিৎসা করার সুযোগ দেওয়া হোক। কারণ, তিনি গণতন্ত্রের নেত্রী। তার যদি কিছু হয়ে যায়, এর সব দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। আমরা আশা করব, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা দয়া করে মানবতার স্বার্থে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেন।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে ফখরুল বলেন, ‘তিনি অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ। আমি ঠিক আপনাদের বলে বোঝাতে পারব না। গত রাতে তিনি প্রথম সিসিইউ বেড থেকে হুইল চেয়ারে বসেছেন। তিনি অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন।’

সবার কাছে দোয়া চেয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তায়ালা তাকে যেন সুস্থতা দান করেন। এটা শুধু বিএনপির জন্য নয়, তার পরিবারের জন্য নয়, এই বাংলাদেশের ১৬ কোটি স্বাধীনতাকামী মানুষের জন্য তাকে আমাদের বড় প্রয়োজন। তিনি হচ্ছেন সেই নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য হ্যামিলনের বংশীবাদকের মতো সারাটা জীবন সংগ্রাম করেছেন।’

এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম ও আমানউল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

এসএসসি: সব প্রশ্ন কমন পড়েছে, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

কোথায় কত বাড়লো বাস ভাড়া

ক্ষুব্ধ ভিপু নূর, ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ | গণঅধিকার পরিষদ

বাংলাদেশের বাজারে এলো করোনার মুখে খাওয়ার ক্যাপসুল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়