নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
সিপিএএম সিজন ৯ এর প্রথম সেঞ্চুরি গিয়াসের
ব্যাট হাতে গিয়াস, ম্যান অফ দ্যা ম্যাচের সম্মাননা নিচ্ছেন (বাঁয়ে)।
মৌলভীবাজারে চলছে লিটু স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ (সিজন-৯)। আজ বুধবার (১৭ নভেম্বর) এতে ৪৫ বলে ১০৭ রান করে টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরির রেকর্ড করেছে পাওয়ার হিটার্স দলের ব্যাটসম্যান গিয়াস।
সিপিএএম আয়োজিত কলেজ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাওয়ার হিটার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৯৪ বিশাল স্কোর সংগ্রহ করে। দলের পক্ষে গিয়াসের সেঞ্চুরি ছাড়াও টুটুল ৩৮ বলে ৮৯ রান, কয়ছর ২৬ বলে ৫৮ রান করেন।
বিপক্ষদল জ্যাক ফাইটার্স-এর পক্ষে বোলিংয়ে জামিল ৪১ রানে ও শাহ আলম ৫৭ রানে ২ উইকেট করে পান। ব্যাটিংয়ে নেমে জ্যাক ফাইটার্স ১৯.১ ওভারে ২০৯ রান করে ম্যাচটি হারে। দলের পক্ষে মোজাহিদ ২৪ বলে করেছেন ৫১ রান, জীবান ১৭ বলে ৩৯ রান, জাহেদ ২৩ বলে ৩৫ রান।
- আরও পড়ুন- আবারও বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ
পাওয়ার হিটার্স এর পক্ষে বোলিংয়ে সজীব ১৫ রানে ৪ উইকেট, সামাদ ৩৩ রানে ও ফাহিম ৪৮ রানে ২ উইকেট করে পান। ৮৫ রানের জয়ে গিয়াস এর সেঞ্চুরিতে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
উল্লেখ্য, সিপিএএম এর (সিজন-৯) এর এই টুর্নামেন্ট ৫১ দলের অংশগ্রহনে প্রতিদিন সকাল বিকাল দুটি করে খেলা অনুষ্টিত হচ্ছে মৌলভীবাজার কলেজ স্টেডিয়ামে, যেখানে অংশগ্রহণ করছেন সদর থানার ৮১৬ জন ক্রিকেটার।
আইনিউজ/এসডি
ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
মৌলভীবাজারের কোম্পানি কমান্ডারের নাম নেই মুক্তিযোদ্ধা তালিকায়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























