ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশিত: ২০:৩৯, ১৯ নভেম্বর ২০২১

জুতা-ঝাড়ু নিয়ে তাহিরপুরের চেয়ারম্যানের বিরুদ্ধে বালু শ্রমিকরা

বালু শ্রমিকদের মিছিলে ঝাড়ু ও জুতা প্রদর্শন। চেয়ারম্যানের অপসারণ চান তারা। ছবি: প্রতিনিধি।

বালু শ্রমিকদের মিছিলে ঝাড়ু ও জুতা প্রদর্শন। চেয়ারম্যানের অপসারণ চান তারা। ছবি: প্রতিনিধি।

আমরা দিন আনি দিন খাই, নদী থকি বালু তুললে আমরা ঘরের চুলা জ্বলে। কিন্তু উপজেলা চেয়ারম্যানরে অবৈধ টাকা না দেয়ায় বেটায় হাইকোর্ট গিয়া মামলা দিসে আমার নৌকা আটকাইছে।

হাওর অধ্যুষিত জেলা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও শ্রমিকদের কর্মসংস্থান বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকায় উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন বালু শ্রমিকরা।

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার থানাঘাট এলাকা থেকে বালু শ্রমিকরা একটি মিছিল বের করেন। মিছিলটি থানা পয়েন্ট হয়ে তাহিরপুর উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পাশের মাঠে মানবন্ধন করেন তারা। প্রতিবাদ মিছিলে শ্রমিকরা উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু বাবুলের অপসারণ দাবি করে ঝাড়ু ও জুতা প্রদর্শন করেন।

এ ব্যাপারে উপজেলার বিন্নাকুলি গ্রামের বালু শ্রমিক আব্দুল আলী বলেন, আমরা দিন আনি দিন খাই, নদী থকি বালু তুললে আমরা ঘরের চুলা জ্বলে। কিন্তু উপজেলা চেয়ারম্যানরে অবৈধ টাকা না দেয়ায় বেটায় হাইকোর্ট গিয়া মামলা দিসে আমার নৌকা আটকাইছে, প্রতি নৌকা ছুটানির লাগি ১ লাখ টাকা লাগছে ইতা টাকা আমরা কই থকি পাইতাম।

বালু শ্রমিক মিজান আহমেদ বলেন, 'উপজেলা চেয়ারম্যানকে শ্রমিকরা কোন সুযোগ সুবিধা দিসে না করিয়া তাইন আমরারে বিজিবি পুলিশ দিয়া নৌকা আটকাইন। আর তাইন মামলা দিসোইন আমরা বলে নদীর পাড় কাটিয়া বালু তুলি- যা মিথ্যা।'

শ্রমিকরা জানান, যাদুকাটার বালু দেশের ১ নম্বর বালু। আর তাতেই চোখ পড়েছে চেয়ারম্যান করুণা সিন্ধু বাবুলের। তাই সরকারের কাছে তারা এ চেয়ারম্যানের অপসারণ চান।

আইনিউজ/এমআর/এসডি

খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী

ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

শ্রীকৃষ্ণ ও তার সখি রাধার লীলাকে ঘিরে মনিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব

চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়