নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া
কুলাউড়ায় গরুচোর আটক : গরুসহ চোরাই কাজে ব্যবহৃত সিএনজি জব্দ
আটক গরুচোর ও গরু।
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় মো. ছয়ফুল ইসলাম (২৫) নামে এক গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি লাল রঙের চোরাই গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতার ছয়ফুল ইসলাম কুলাউড়া থানার লালপুর গ্রামের মৃত ছকরুন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (২১ নভেম্বর) কুলাউড়া থানার এসআই নাঈমুল হাসান ও পুলিশ বাহিনী কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি লাল রঙের ষাঁড় গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি সহ গরুচোর মো. ছয়ফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষণ রায় জানান, কুলাউড়া থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এক গরুচোরকে চোরাই গরু ও সিএনজিসহ গ্রেফতার করেছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আইনিউজ/এসডি
বাংলাদেশের সংস্কৃতি-উৎসবে মুগ্ধ বিদেশিনী
‘চোরাকারবারির বাড়ি’ সাইনবোর্ড অমানবিক : বিজিবির প্রতি ক্ষোভ ব্যারিস্টার সুমনের
তিনদিন পর মিলল নিখোঁজ ছোট বোনের লাশ
খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























