ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:০০, ২২ নভেম্বর ২০২১
আপডেট: ২১:০১, ২২ নভেম্বর ২০২১

নির্বাচনী আচরণ ভঙ্গ করায় শ্রীমঙ্গলের দুই মেয়রপ্রার্থীসহ ৩ জনকে জরিমানা

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পৌরসভা নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনী আচরণবিধি তদারক করতে শ্রীমঙ্গল পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে দুই মেয়র প্রার্থী ও এক কাউন্সিলরকে ৩ মামলায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২২ নভেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনের তত্ত্বাবধানে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্টের অভিযানে, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ২ মেয়র প্রার্থীকে বিশ হাজার টাকা এবং ১ জন কাউন্সিলর প্রার্থীকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৩ মামলায় ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অর্ণব মালাকার এবং সঙ্গীয় ফোর্স হিসেবে সহায়তা করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

আইনিউজ/এসডি

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মধু মিয়াকে একহাত নিলেন ব্যারিস্টার সুমন

শ্রীমঙ্গলে রাস্তা পার হতে গিয়ে আহত অজগর সাপ, উদ্ধার করলো মানুষ

বাংলাদেশের সাংস্কৃতি-উৎসবে মুগ্ধ বিদেশিনী

কোম্পানি কমান্ডারের নাম নেই মুক্তিযোদ্ধা তালিকায়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়