ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৪:২৪, ২৬ নভেম্বর ২০২১
আপডেট: ১৪:২৬, ২৬ নভেম্বর ২০২১

সিলেট ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ : ব্যবহার করতে পারবেন ভারতের লোকজনও

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আরও সম্প্রসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি গণমাধ্যমকে বলেন, আমরা ওসমানী বিমানবন্দর অনেক বড় করছি। কাজ শেষ হলে এখান থেকে বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট যাবে। তখন ভারতের লোকজনও এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে ওসমানী বিমানবন্দরের নির্মাণাধীন কার্গো টার্মিনাল পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিমানবন্দর থেকে এখন শুধু লন্ডন ও ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট যায়, যা কোভিডের কারণে বন্ধ ছিল, এখন আবার শুরু হবে। (কাজ শেষ হলে) এখান থেকে বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট যাবে। তখন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের লোকেরা এখানে এসে বিদেশে যাবেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, (ভোলাগঞ্জে ইমিগ্রেশন চেকপোস্ট স্থাপনের বিষয়ে) আমি ঠিক জানি না। আমরা এই (ওসমানী) বিমানবন্দর অনেক বড় করছি। উদ্দেশ্য যে শুধু সিলেটের লোকজন বিদেশে যাবেন, সেটা নয়। (ভারতের) সেভেন সিস্টার্সের লোকেরা, করিমগঞ্জ, শিলংয়ের লোকেরা এখানে এসে এটা ব্যবহার করতে পারবেন। এখানে ৮টা বোর্ডিং ব্রিজ হবে। তখন এখান থেকে সরাসরি ফ্লাইট যাবে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ কাজের বিষয়ে তিনি জানান, কার্গো টার্মিনালের কাজ মোটামুটি শেষের দিকে, মূল মেশিনটা বসে গেছে। এটা (মেশিন) ডিটেকশন (শনাক্ত) করবে যে কার্গোতে কী মালামাল আছে। এটার সবচেয়ে সুবিধা হলো, একসাথে অনেক কার্গো দিতে পারবেন। কিন্তু কার্গোতে কী আছে, তা প্রত্যেকটা আপনি ডিটেকশন করতে পারবেন। আমাদের দেশে এ ধরনের অনেকগুলো কার্গো কেনা হয়েছে। আরো ছয়টি ঢাকার জন্য কেনা হয়েছে। শুধু আমাদের সিলেটেরটা ইনস্টল (বসানো) হয়েছে।

তিনি আরও জানান, সিলেট থেকে কার্গো বিদেশে গেলে পাঠানোর খরচ (শিপমেন্ট খরচ) কমে আসবে। সুতরাং এটা সিলেটের জন্য একটা ভালো খবর।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

‘চোরাকারবারির বাড়ি’ সাইনবোর্ড অমানবিক : বিজিবির প্রতি ক্ষোভ ব্যারিস্টার সুমনের

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়